এক্সপ্লোর

মহারাষ্ট্রের পুর ভোটে ধাক্কা খেল কংগ্রেস-এনসিপি, ব্যাপক সাফল্য বিজেপির, অভিনন্দন মোদীর

মুম্বই: মহারাষ্ট্রে পুরসভা নির্বাচনের প্রথম পর্বে ধাক্কা খেল কংগ্রেস ও এনসিপি। দারুন সাফল্য পেয়েছে রাজ্যের ক্ষমতাসীন বিজেপি-শিবসেনা জোট। ১৪৭ টি পুরসংস্থার মধ্যে ইতিমধ্যেই ৩৯ টি পুরপ্রধানের পদ জিতে নিয়েছে বিজেপি-সেনা জোট। নোট বাতিল সহ বিভিন্ন ইস্যুতে এই নির্বাচনে ব্যাপক প্রচার চালিয়েছিল প্রতিদ্বন্দ্বী দলগুলি। ভোট গণনার যে ফল ও প্রবণতা পাওয়া গিয়েছে তাতে দেখা যাচ্ছে কংগ্রেস ও এনসিপি-র গড় হিসেবে পরিচিত এলাকাগুলিতেও পাপড়ি মেলেছে পদ্মফুল। গত রবিবার ১৭ টি নগর পঞ্চায়েতের জন্যও ভোট গ্রহণ করা হয়। বিকেল পর্যন্ত পাওয়া প্রবণতা অনুযায়ী, ৪৫৫ টি আসনে জিতে এগিয়ে রয়েছে বিজেপি। জোটসঙ্গী শিবসেনার দখলে গিয়েছে ১৮৭ আসন। কংগ্রেস ৩৩৩ এবং এনসিপি ২৩১ আসনে জয়ী হয়েছে। বিগত নির্বাচনে বিজেপির প্রাপ্ত আসন সংখ্যা ছিল ২৯৮। সেনা জিতেছিল ২৬৪ আসনে। কংগ্রেসের দখলে গিয়েছিল ৭৭১ আসন। এনসিপি পেয়েছিল ৯১৬ টি আসনে। যদিও বিদ জেলার পার্লি পুরসভার ভোটে সম্পর্কিত ভাই ধনঞ্জয় মুন্ডের কাছে জোর ধাক্কা খেলেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণমন্ত্রী পঙ্কজা মুন্ডে। বিধানপরিষদের বিরোধী দলনেতা তথা এনসিপি নেতা ধনঞ্জয়ের প্যানেল পুরসভার ৩৩ আসনের মধ্যে ২৭ টিতেই  জয়ী হয়েছে। পঙ্কজা হার স্বীকার করে বলেছেন, এর কারণ তিনি বিশ্লেষণ করে দেখবেন। ২৫ জেলা জুড়ে ১৪৭ পুরসভা ও ১৭ নগর পঞ্চায়েতের নির্বাচনকে রাজ্যে আগামী বিধানসভা ভোটের আগে সেমিফাইনাল বলে মনে করা হচ্ছিল। এই ভোট ছিল মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের জনপ্রিয়তার পরীক্ষাও। গ্রামীণ এলাকায় দলের ভিত্তি বাড়ানোর জন্য বিজেপির প্রচারের নেতৃত্বে ছিলেন খোদ মুখ্যমন্ত্রীই। প্রায় ৫০ টি জনসভা করেন তিনি। রাজ্যে পুর কাউন্সিল ও নগর পঞ্চায়েক সহ  মোট ২১২ পুরসংস্থার নির্বাচনে চারদফায় ভোটগ্রহণ করা হবে। প্রথম দফায় গতকাল ৭০ শতাংশ ভোট পড়েছিল। পরের ভোটগুলি হবে ১৪ ও ১৮ ডিসেম্বর এবং ৮ জানুয়ারি। মহারাষ্ট্রের পুরসভার নির্বাচনে সাফল্যের জন্য দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, বিজেপির দরিদ্র ও উন্নয়নমুখী রাজনীতিরই জয় হয়েছে নির্বাচনে। বিজেপির ওপর আস্থা রাখার জন্য জনগনকে ধন্যবাদ জানিয়েছেন মোদী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক

ভিডিও

Birbhum Tulu Mondal | এখনও অধরা! কোথায় গিয়ে 'গা-ঢাকা' দিলেন টুলু মণ্ডল?
Abhishek Banerjee : বিনা অনুমতিতে USG মেশিন স্থানান্তরিত করায় লাইসেন্স ও রেজিস্ট্রেশন বাতিল
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?
Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget