এক্সপ্লোর

উন্নাও নাবালিকা ধর্ষণ মামলায় চার্জশিট সিবিআইয়ের, অভিযুক্ত বিজেপি বিধায়ক সেনগার

লখনউ: গত বছরের ৪ জুন নিজের বাড়িতে নাবালিকা ধর্ষণের অভিযোগে উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক কুলদীপ সিংহ সেনগারের বিরুদ্ধে চার্জশিট পেশ করল সিবিআই। বিশেষ সিবিআই আদালতে জমা পড়া চার্জশিটে সেনগার ও তাঁর সহযোগী শশী সিংহকে ফৌজদারি ষড়যন্ত্র ও অন্যান্য অপরাধে ভারতীয় দণ্ডবিধির আওতায় ও যৌন নির্যাতন থেকে শিশুদের সুরক্ষা আইনের (পকসো) ৩ ও ৪ ধারায় অভিযুক্ত করা হয়েছে। চাকরির টোপ দিয়ে ওই নাবালিকাকে বিধায়কের বাড়ি নিয়ে এসে ধর্ষণের অভিযোগের তদন্ত ভার সিবিআইয়ের হাতে দেওয়ার তিন মাস বাদে চার্জশিট জমা পড়ল। সিবিআই অফিসারদের দাবি, তদন্তে বেরিয়েছে যে, সেনগারের বাড়িতে গত বছরের ৪ জুন মেয়েটিকে নিয়ে গিয়েছিল শশী সিংহ। রাত আটটা নাগাদ তাকে ধর্ষণ করা হয়। তারপর ১১ ও ২০ জুনও আরও কয়েকজন মেয়েটিকে ধর্ষণ করে বলে অভিযোগ। সেই ঘটনাগুলিও তদন্ত করছে সিবিআই। তদন্তকারী অফিসাররা জানিয়েছেন, ওই নাবালিকার ধর্ষণের অভিযোগের ব্যাপারে স্থানীয় পুলিশ এফআইআর নেয়নি। তারা শুধু পরের গণধর্ষণের ব্যাপারে এফআইআর নথিভুক্ত করে। এ ঘটনায় ডাক্তার, পুলিশ ও জেলা প্রশাসনের কর্তাব্যক্তিদের ভূমিকা এখনও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সিবিআইয়ের লোকজন। উত্তরপ্রদেশের বাঙ্গেরমাউ কেন্দ্রের চার বছরের বিধায়ক সেনগারকে ওই নাবালিকার তোলা ধর্ষণের অভিযোগের ভিত্তিতে গত ১৩ এপ্রিল গ্রেফতার করা হয়। মেয়েটি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাসভবনে্র বাইরে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। তখনই গোটা বিষয়টি প্রকাশ্যে আসে। মেয়েটির বাবার বলে দাবি করা একটি ভিডিও তাঁর মৃত্যুর আগে ভাইরাল হয়, যাতে তিনি চাঞ্চল্যকর অভিযোগ করেন যে, পুলিশের সামনেই তাঁকে রাইফেলের বাট দিয়ে মারধর করেছেন বিধায়কের ভাই ও অন্যরা। পুরো বিষয়টি চরম অস্বস্তিতে ফেলে রাজ্যের বিজেপি সরকারকে।

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget