এক্সপ্লোর

বাসভবনের সামনে অনশন ধর্মঘটে বিজেপি সাংসদ, গ্রেফতারের দাবি কেজরীবালের

নয়াদিল্লি: তাঁর বিরুদ্ধে আনা খুনের অভিযোগ প্রমাণ করুন অরবিন্দ কেজরীবাল, না হলে ছাড়ুন মুখ্যমন্ত্রী পদ। এই দাবিতে রবিবার থেকে দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে অনশনে বসেছেন বিজেপি সাংসদ মহেশ গিরি। লেফটেন্যান্ট গভর্নর নাজিব জঙ্গকে লেখা এক চিঠিতে কেজরীবাল অভিযোগ করেন, নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিলের আধিকারিক এম এম খানের খুনে গিরির হাত রয়েছে। মহেশ গিরির দাবি, কেজরীকে এই অভিযোগ প্রমাণ করতে হবে। সংশ্লিষ্ট এনডিএমসি আধিকারিক এম এম খানকে ১৬ মে দিল্লির জামিয়া নগর এলাকায় গুলি করে খুন করা হয়। এর পরদিন অর্থাৎ ১৭ তারিখ তাঁর একটি হোটেলের লিজ সংক্রান্ত বিষয়ে চূড়ান্ত অর্ডার দেওয়ার কথা ছিল। এই ঘটনায় ওই হোটেল মালিককে গ্রেফতার করে পুলিশ। কিন্তু কেজরীবাল লেফটেন্যান্ট গভর্নরকে চিঠি লিখে অভিযোগ করেন, পূর্ব দিল্লির বিজেপি সাংসদ মহেশ গিরি ও এনডিএমসি ভাইস চেয়ারম্যান কর্ণ সিংহ তানওয়ারের এতে হাত রয়েছে, লেফটেন্যান্ট গভর্নর তাঁদের বাঁচানোর চেষ্টা করছেন। এরপরই গিরি কেজরীকে চিঠি লিখে এ ব্যাপারে পাবলিক ডিবেটে নামার চ্যালেঞ্জ করেন। বলেন, ১৯ জুন, বিকেল চারটের মধ্যে তাঁর বিরুদ্ধে ছুঁড়ে দেওয়া অভিযোগ কেজরী প্রমাণ করতে পারলে রাজনীতিই ছেড়ে দেবেন তিনি। কিন্তু দিল্লির মুখ্যমন্ত্রী জনসমক্ষে বিতর্কে নামার চ্যালেঞ্জ এড়িয়ে যান। উল্টে দাবি করেন, মহেশ গিরিকে গ্রেফতার করতে হবে। এরপর রবিবার থেকে কেজরীর বাসভবনের সামনে অনশনে বসেছেন ওই বিজেপি সাংসদ। তাঁর দাবি, হয় কেজরীকে অভিযোগ প্রমাণ করতে হবে, নয়তো ইস্তফা দিতে হবে। আম আদমি পার্টি অবশ্য দাবি করেছে, কেজরীবালকে বিতর্কে চ্যালেঞ্জ করা কোনও সমাধান নয়, মহেশ গিরির উচিত, এই খুনে স্বচ্ছ তদন্তের মুখোমুখি হওয়া। অভিযুক্ত হোটেল মালিকের সঙ্গে গিরির যোগাযোগ রয়েছে বলে তারা অভিযোগ করেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget