এক্সপ্লোর

বিজেপি মা-ছেলে বা বাবা-ছেলের পার্টি নয়, আমজনতার দল, কটাক্ষ গডকরীর

হায়দরাবাদ: পরিবারতান্ত্রিক রাজনীতিকে কটাক্ষ করে কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকরীর দাবি, বিজেপি মা-ছেলে বা বাবা-ছেলের পার্টির মতো পরিবারকেন্দ্রিক দল নয়, আমজনতার পার্টি যেখানে তাঁর মতো সামান্য একজন কর্মীও সভাপতি হতে পারেন, একজন চা-বিক্রেতা দেশের প্রধানমন্ত্রী হতে পারেন। তিনি বলেছেন, তফসিলি জাতি, উপজাতি, ওবিসিদের বরাদ্দ সংরক্ষণ কাটছাঁট না করেই সাধারণ ক্যাটেগরির আর্থিক দুর্বলদের জন্য ১০ শতাংশ চাকরি ও শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিতে সংরক্ষণের ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে নরেন্দ্র মোদি সরকার। এই পদক্ষেপের জন্য কেন্দ্রের সরকারকে ধন্যবাদ জ্ঞাপনের জন্য আয়োজিত অনুষ্ঠানে ছিলেন কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী। তিনি বলেন, আমাদের দল মা-ছেলে, বাবা-ছেলের মানে পরিবারের দল নয়। আমি ছিলাম সামান্য এক কর্মী, পোস্টার মারতাম। আমার মা-ও বিধায়ক ছিলেন না, বাবাও কোনও এমপি ছিলেন না। দলে পদের আশায় তিনি দিল্লি গিয়ে তদ্বির করেননি বলেও দাবি করেন গডকরী। বলেন, এত কিছু সত্ত্বেও কিন্তু আমার মতো তৃণমূল স্তরের এক কর্মী বিজেপি সভাপতি হয়েছে, গরিব ঘরের চা বেচা ছেলে প্রধানমন্ত্রী পদে বসেছে। বিজেপি সাধারণ মানুষের দল। আমরা কখনও জাতপাত, ধর্ম, ভাষা দিয়ে বিচার করি না। গরিব, বঞ্চিত, বিপন্ন মানুষের সেবা করি। ওদের জীবন বদলের লক্ষ্য নিয়েছি। তাই সেইসব গরিব মানুষের জন্য ১০ শতাংশ সংরক্ষণ হয়েছে, যারা কোনও সুবিধাই পায় না। বিজেপি নেতারা প্রায়ই পরিবারতন্ত্রের রাজনীতির নিন্দা করতে গিয়ে বিশেষত কংগ্রেসকে নিশানা করে বলেন, ওটা মা-ছেলের দল! কংগ্রেস সরকারের গরিবি হটাও স্লোগান ও সেই লক্ষ্যে ঘোষিত কর্মসূচিতে গরিবি ঘোচেনি, গরিব আরও গরিব হয়েছে বলে অভিযোগ করেন বিজেপির এই প্রথম সারির নেতা। বলেন, আমাদের সরকার ক্ষমতায় আসার পর আমরা ঠিক করলাম, উন্নয়ন, সমৃদ্ধিই হবে ২১ শতকের রাজনীতির অভিমুখ। আমরা রাস্তা বানিয়েছি, কৃষিজমিতে জলের ব্যবস্থা করেছি, বেকারের কাজের বন্দোবস্ত করেছি, দারিদ্র্য দূর করার চেষ্টা করছি। আমাদের সরকারের উন্নয়নমূলক কর্মসূচি সবার সামনে রয়েছে। মোদি সরকার গত ৫ বছরে অন্ধ্রপ্রদেশ ও তেলঙ্গানা, দুই রাজ্যকেই যাবতীয় প্রয়োজনীয় সহায়তা দিয়েছে, যা গত ৫০ বছরে আর কোনও সরকার করেনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Ayushman Bharat News: রবিবার থেকেই রাজ্যে আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমারও কার্ড না থাকলে হাসপাতালেই পূরণ করা যাবে ফর্ম
Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget