এক্সপ্লোর

গৌরী লঙ্কেশের হত্যাকাণ্ডে সঙ্ঘের দিকে অভিযোগের আঙুল তোলায় রামচন্দ্র গুহকে আইনি নোটিশ বিজেপির

বেঙ্গালুরু: কর্নাটকের বিশিষ্ট সাংবাদিক গৌরী লঙ্কেশকে খুনের ঘটনায় সঙ্ঘ পরিবারের লোকজনের হাত থাকতে পারে বলে অভিযোগ করায় বিশিষ্ট ইতিহাসবিদ রামচন্দ্র গুহকে আইনি নোটিশ পাঠাল বিজেপি। নিজের মন্তব্যের জন্য তিনদিনের মধ্যে নিঃশর্ত ক্ষমা না চাইলে বিজেপি দায়রা ও ফৌজদারি আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে গুহকে হুঁশিয়ারি দিয়েছে। রামচন্দ্রর কাছে পাঠানো আইনি নোটিশে সংবাদমাধ্যমে প্রকাশিত তাঁর মন্তব্যেরও উল্লেখ করা হয়েছে। বিজেপির এই আইনি নোটিশের খবর প্রকাশিত হওয়ার পর রামচন্দ্র গুহ ট্যুইটারের মাধ্যমে ভারতে মতপ্রকাশের অধিকারের ক্ষেত্রে বিপদ সংক্রান্ত তাঁর একটি লেখা শেয়ার করেছেন। তাঁর ট্যুইট, বর্তমানে, ভারতে স্বাধীন লেখক ও সাংবাদিকের নিগ্রহ করা হচ্ছে, ..এমনকি মেরেও ফেলা হচ্ছে।  কিন্তু আমরা মুখ বুজে থাকব না। উল্লেখ্য, গত মঙ্গলবার দেশের অন্যতম নির্ভিক, স্পষ্টবক্তা সাংবাদিক গৌরী লঙ্কেশকে বেঙ্গালুরুতে তাঁর বাড়ির সামনেই খুন করা হয়। এই ঘটনায় পুলিশের তদন্তে এখনও খুব একটা অগ্রগতি হয়নি। গৌরীর হত্যা ঘিরে সারা দেশে নিন্দার ঝড় উঠেছে। রামচন্দ্র  গুহ  এই হত্যাকাণ্ডের ধরনের সঙ্গে নরেন্দ্র দাভোলকর, গোবিন্দ পানসারে ও এমএম কুলবুর্গির হত্যার সাযুজ্য রয়েছে বলে মন্তব্য করেন। তাঁদের প্রত্যেকেই একইভাবে বাড়ির সামনে বাইক আরোহীরা খুন করে পালিয়ে যায়। খুনিরা ভাড়াটে বলেই অনেকের অনুমান। বিজেপির আইনি নোটিশে বলা হয়েছে, ওই হত্যার ঘটনাগুলির তদন্তে এখনও কোনও কিনারা হয়নি। এতে আরও বলা হয়েছে, গুহর মন্তব্যে সংগঠনের সদস্য ও সহানুভূতিশীলদের মনে গভীর ক্ষোভের সঞ্চার হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য

ভিডিও

Kalyan Banerjee | সংসদ চত্বরে গলায় প্ল্যাকার্ড লাগিয়ে বিক্ষোভ, স্লোগান কল্যাণের | ABP Ananda LIVE
Fake Birth Certificate |
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতির মামলায় ED-র তলব, সিজিও কমপ্লেক্সে মদনের বড় পুত্র
Kalyan Banerjee on Abhishek Banerjee | মঙ্গলবার একুশের মঞ্চে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাখার সময়েই মঞ্চে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Kalyan Banerjee on Mamata Banerjee | এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget