এক্সপ্লোর

টাকার জোরে গোয়া, মণিপুরে জনতার রায় ‘চুরি’ করছে বিজেপি, দাবি রাহুলের, পাল্টা জেটলি

নয়াদিল্লিগোয়া ও মণিপুরে বিজেপি সরকার গঠন করায় ক্ষোভ উগরে দিলেন রাহুল গাঁধী। কংগ্রেস সহ-সভাপতির অভিযোগ, টাকার জোরে জনাদেশ ‘চুরি’ করে ‘গণতন্ত্রকে খাটো’ করেছে বিজেপি। যদিও, রাহুলের তোলা সব অভিযোগ খারিজ করে দেন অরুণ জেটলি।

সদ্যসমাপ্ত পাঁচ রাজ্যের নির্বাচনে গোয়া ও মণিপুরে কোনও দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তবে, উভয় ক্ষেত্রেই, বিজেপিকে পিছনে ফেলে একক বৃহত্তম দল হিসেবে উঠে আসে কংগ্রেস।

৪০ আসনের গোয়ায় বিজেপি যেখানে পায় ১৩টি আসন, কংগ্রেস জেতে ১৭টি। অথচ, আসন সংখ্যায় কংগ্রেসের থেকে কম থাকা সত্ত্বেও, নির্দল ও অন্যান্য দলের সমর্থনে গোয়ায় ইতিমধ্যেই সরকার গঠন করেছে বিজেপি। সেখানে মুখ্যমন্ত্রী পদে শপথ নিচ্ছেন মনোহর পর্রীকর।

গোয়ার পাশাপাশি মণিপুরেও সরকার গঠনের বিষয়ে অনেকটাই এগিয়ে গিয়েছে গেরুয়া শিবির। সেখানেও, নির্দল ও স্থানীয় দলের সমর্থনে সরকার গড়ার পথ প্রায় প্রশস্ত করে ফেলেছে বিজেপি।

এই দুই রাজ্যে সরকার গঠনের স্বপ্ন ‘হাতছাড়া’ হওয়ায় বিজেপিকে তীব্র আক্রমণ করেন রাহুল। এদিন সংসদ ভবনের বাইরে সাংবাদিকদের তিনি বলেন, দুই রাজ্য যেখানে আমরা জিতেছি, সেখানে অর্থের জোরে মানুষের রায় চুরি করেছে বিজেপি। তিনি যোগ করেন, গোয়া ও মণিপুরে গণতন্ত্রকে খাটো করা হয়েছে।

প্রসঙ্গত, গত ১১ তারিখ নির্বাচনের ফল বেরনোর পর থেকে এই প্রথম মুখ খুললেন কংগ্রেস সহ-সভাপতি। তিনি বলেন, বিজেপির সঙ্গে আমাদের লড়াই নীতির। মণিপুর ও গোয়ায় বিজেপি যা করল, সেটা তাদের নীতি। আর এর বিরুদ্ধেই আমরা লড়াই চালাচ্ছি।

কিন্তু এই দুই রাজ্যে সরকার গঠনের দাবি নিয়ে কেন গড়িমসি করল কংগ্রেস? এই প্রশ্নের জবাবে রাহুল দাবি করেন, বিজেপি যেভাবে টাকা দিয়ে মানুষের রায়কে ছিনিয়ে নিল, তার পর আর কিছুই করার থাকে না। তাঁর পাল্টা, সরকার গঠনের দাবিতে কে আগে বা পরে করল, তা বড় কথা নয়। আসল প্রশ্ন হল, কত টাকার বিনিময়ে বিজেপি সরকার গঠন করল?

শুধু বিজেপি নয়, এদিন রাহুলের আক্রমণের নিশানায় ছিলেন গোয়ার রাজ্যপালও। কংগ্রেস সহ-সভাপতির অভিযোগ, রাজ্যপাল মৃদুলা সিনহা ‘পক্ষপাতদুষ্ট’ কাজ করেছেন। তাঁর দাবি, সরকার গঠনের বিষয়ে কংগ্রেস পক্ষের দাবি শোনার আগেই পর্রীকরকে মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়।

আবার উত্তরপ্রদেশ নির্বাচনে বিপুল জয়ের জন্য এদিন বিজেপিকে অভিনন্দন জানালেও একইসঙ্গে রাহুল মনে করিয়ে দেন, এই জয় এসেছে মেরুকরণের জন্য। বলেন, (উত্তরপ্রদেশ) কেন জিতিনি তার অনেক কারণ আছে। অন্যতম কারণ, মেরুকরণ।

কংগ্রেস সাংসদ যোগ করেন, প্রত্যেক দলের চড়াই-উতরাই থাকে। উত্তরপ্রদেশে আমাদের পারফরম্যান্স নিম্নমুখী ছিল। যা হতেই পারে। আমরা তা স্বীকার করছি। তবে (বিজেপির বিরুদ্ধে) নীতির লড়াই ছাড়ব না। তিনি ফের একবার মনে করিয়ে দেন, উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে খারাপ ফল করলেও পঞ্জাব, গোয়া ও মণিপুরে দল ভাল ফল করেছে।

এদিকে, রাহুলের তোলা সব অভিযোগকে খারিজ করে দেন অরুণ জেটলি। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কটাক্ষ, ১৭ জন বিধায়ক নিয়ে সরকার গঠনের আশা করাটা ‘একটু বেশি বাড়াবাড়ি’। গোয়ার রাজ্যপালের ভূমিকার স্বপক্ষে জোর সওয়াল করে জেটলি বলেন, উনি যা করেছেন নিয়ম মেনেই।

তাঁর দাবি, ১৭ জন বিধায়কের কোনও দলকে রাজ্যপাল সরকার গঠনের জন্য ডাকতে পারেন না। মনোহর পর্রীকরের নেতৃত্বাধীন ২১ জনের নামের তালিকা পেশ করা হলে তিনি তারপর নির্দেশ দেন।

কংগ্রেসের তোলা অভিযোগকে এদিন তীব্র আক্রমণ করে জেটলি বলেন, ওরা বড্ড বেশি অভিযোগ তোলে। ওরা সুপ্রিম কোর্টেও গিয়েছিল। সেখানে তারা খালি হাতে ফেরে। তারপর সংসদেও ইস্যুটি উত্থাপন করে। এখন বাইরে বলছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক

ভিডিও

Baruipur News | বারুইপুরে নিরাপরাধকে পিটিয়ে খুন, নেপথ্যে বিরোধীদের হাত দেখছেন মুখ্যমন্ত্রী
Vietnam News | ভিয়েতনামে নৌকাডুবি, ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু | ABP Ananda LIVE
Tmc News | এক কোটি টাকা জেতা লটারি টিকিট আত্মসাৎ ! চাঞ্চল্যকর অভিযোগ Tmc বিধায়কের বিরুদ্ধে
Nirmal Ghosh | 'কালীঘাট-তৃণমূল' ছেড়ে 'ঋতব্রত তৃণমূল'-এ নির্মল ঘোষ ? TMC News
Darjeeling News | অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা তুলতে গিয়ে এ কী কাণ্ড ! | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget