এক্সপ্লোর

ব্লু হোয়েলের প্রভাব! ইন্টারনেট ব্যবহারে সুরক্ষার জন্য নির্দেশিকা জারি সিবিএসই-র

নয়াদিল্লি: দেশের বিভিন্ন জায়গায় মারণ গেম ব্লু হোয়েল খেলতে গিয়ে একাধিক পড়ুয়ার মৃত্যুর জেরে এবার নড়েচড়ে বসল সিবিএসই। সব স্কুলে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে নজরদারির ব্যবস্থা করার জন্য নির্দেশিকা জারি করা হল। সব কম্পিউটারে ব্লু হোয়েলের মতো বিপজ্জনক অনলাইন গেম ব্লক করার নির্দেশ দেওয়া হয়েছে। পড়ুয়ারা স্কুলের কম্পিউটারগুলিতে কী ধরনের সফটওয়্যার ব্যবহার করছে এবং ইন্টারনেটে কী করছে, তার উপরেও নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকার সার্চ ইঞ্জিনগুলিকে ব্লু হোয়েল চ্যালেঞ্জের লিঙ্ক সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। এরপরেই সারা দেশে ১৮,০০০ স্কুলকে পড়ুয়াদের ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে সুরক্ষার নির্দেশ দিয়েছে সিবিএসই। এই নির্দেশিকায় বলা হয়েছে, শিক্ষার ক্ষেত্রে তথ্য-প্রযুক্তির গুরুত্ব অনস্বীকার্য। কিন্তু শিশুরা যদি সুরক্ষার বিষয়ে সচেতনতা ছাড়াই ইন্টারনেট ব্যবহার করে, তাহলে তারা প্রতারণা বা অন্যান্য বেআইনি কার্যকলাপের ফাঁদে পড়তে পারে। এছাড়া আরও বড় কোনও বিপদেরও আশঙ্কা থাকছে। সেই কারণেই ইন্টারনেট সুরক্ষার বিষয়ে সচেতনতা গড়ে তুলতে হবে। পড়ুয়ারা ইন্টারনেটকে কীভাবে ব্যবহার করছে, তার উপর স্কুলগুলিকে নজর রাখতে হবে। স্কুলগুলিকেও এ বিষয়ে নীতি প্রণয়ন করতে হবে। সিবিএসই-র এক আধিকারিক বলেছেন, কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই ব্লু হোয়েলের লিঙ্ক সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। ছাত্র-ছাত্রীরা কোনও বিপজ্জনক গেম খেলছে কি না বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে কি না, তার উপরে স্কুলগুলিকে নজর রাখতে হবে। ইন্টারনেটের সুরক্ষার বিষয়ে ছাত্র-ছাত্রীদের সচেতন করতে হবে।

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget