এক্সপ্লোর
বিএসএফে এই প্রথম সামরিক ক্ষেত্রে মহিলা অফিসার

গ্বালিয়র: বিএসএফের ৫১ বছরের ইতিহাসে এই প্রথম তাতে এলেন যোদ্ধা মহিলা অফিসার। তনুশ্রী পারিক নামে ওই অফিসার পাকাপাকিভাবে সীমান্তরক্ষী বাহিনীতে নিযুক্ত হলেন। ২৫ বছরের এই অফিসার আজ বিএসএফের ৬৭জন ট্রেনির পাসিং আউট প্যারাডের নেতৃত্ব দেন। রাজস্থানের বিকানীরের মেয়ে তনু্শ্রী ২০১৪ সালে ইউপিএসসি পাশ করে বিএসএফে নির্বাচিত হন। পঞ্জাবে ভারত-পাকিস্তান সীমান্তে কাজ করবেন তিনি। ২০১৩ থেকে মহিলা অফিসারদের নিযুক্ত করতে শুরু করেছে সীমান্তরক্ষী বাহিনী। কিন্তু বিএসএফের ইতিহাসে তনুশ্রীই প্রথম মহিলা কমব্যাট অফিসার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ তনুশ্রীর কাঁধে তাঁর র্যাঙ্ক স্টার আটকে দেন। বলেন, সীমান্ত এলাকার নিরাপত্তা বাড়াতে নতুন কর্মসূচি নিয়েছে কেন্দ্র।
Before You Go
Debraj Chakraborty: দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলা তদন্ত করবে SIT
সেরা শিরোনাম
জেলার
মালদা
জেলার
উত্তর ২৪ পরগনা

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















