এক্সপ্লোর

বিএসএফ জওয়ান ভিডিও: স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে রিপোর্ট চাইল পিএমও

নয়াদিল্লি: খাবারের মান নিয়ে বিএসএফ জওয়ানের সোশ্যাল মিডিয়ায় অভিযোগের জেরে নড়েচড়ে বসল কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রীর অফিস এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে রিপোর্ট তলব করেছে। জানতে চেয়েছে, আধাসামরিক বাহিনীতে খাবারের মান অত্যন্ত খারাপ বলে জওয়ান তেজবাহাদুর যাদব যে অভিযোগ দায়ের করেছেন, তা সত্যি কিনা। শুধু তেজবাহাদুর নন, সিআরপি-র এক জওয়ানও অভিযোগ করেছেন, তাঁদের কর্মজীবন ও তার পরের সুযোগসুবিধে নিয়ে। একের পর এক অভিযোগের জেরে দৃশ্যতই অস্বস্তিতে কেন্দ্রীয় সরকার জানিয়ে দিয়েছে, প্রতিটি বিষয় যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে তারা, খাবার ও অন্যান্য বিষয়ে যে সব অভিযোগ এসেছে, সে সব শুধরোনোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী কিরেণ রিজিজু জানিয়েছেন, জওয়ানদের কল্যাণের জন্য তাঁর সরকার প্রতিশ্রুতিবদ্ধ, সেইমতোই বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে খাবার নিয়ে ফেসবুকে অভিযোগের পর সংশ্লিষ্ট জওয়ান তেজবাহাদুরকে সীমান্ত পাহারা থেকে সরিয়ে কল সারানোর কাজে নিয়োগ করা হয়েছে। বাহিনী দাবি করেছে, খাবারের মান নিয়ে অন্য জওয়ানদের মধ্যে কোনও অসন্তোষ নেই, সমুদ্রপৃষ্ঠ থেকে অতটা উঁচুতে যতটা ভাল খাবার দেওয়া সম্ভব, ততটাই দেওয়া হয় তাঁদের। এবং সাধারণ জওয়ানই হোক বা বড় অফিসার- সকলেই এক খাবার খান। যেভাবে তিনি পুরোদস্তুর উইনিফর্ম পরে, বন্দুক হাতে থাকা অবস্থায় ফেসবুকে অভিযোগের বার্তা দিয়েছেন ও সীমান্ত পাহারাদার হিসেবে নিজের অবস্থানের কথা জানিয়েছেন, তা কতটা সঙ্গত সে নিয়ে প্রশ্ন উঠেছে। ওই জওয়ানের বিরুদ্ধে বারবার শৃঙ্খলাভঙ্গের অভিযোগও এসেছে সামনে। তবে তেজবাহাদুরের স্ত্রী শর্মিলার বক্তব্য, তাঁর স্বামী যদি সত্যিই বিশৃঙ্খল হতেন, তবে নিশ্চয়ই তাঁকে বন্দুক হাতে দিয়ে সীমান্ত পাহারা দিতে পাঠানো হত না। অভিযোগ প্রত্যাহার করে ক্ষমা চেয়ে নেওয়ার জন্যও তেজবাহাদুরের ওপর চাপ দেওয়া হচ্ছে বলে তাঁর দাবি। স্ত্রীর সঙ্গে অভিযোগকারী বিএসএফ জওয়ান স্ত্রীর সঙ্গে অভিযোগকারী বিএসএফ জওয়ান গতকালই বিএসএফ সীমান্ত পাহারা দেওয়া জওয়ানদের খাবারের মান নিয়ে নতুন গাইডলাইন ইস্যু করেছে। বিএসএফ ডিজি কে কে শর্মা কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব রাজীব মেহঋষির সঙ্গে দেখা করে এ ব্যাপারে দ্বিতীয় অভ্যন্তরীণ রিপোর্ট জমা দিয়েছেন। তাতে বলা হয়েছে, তেজবাহাদুরের ভিডিওয় যে ডালের ছবি দেখানো হয়েছে, তা রেশনে আসা টিনবন্দি খাবার ছিল, পরোটা তৈরি হয়েছিল বাহিনীর মেসে। হিমালয়ের ওপর, শীতকালে যেভাবে খাবার তৈরি করা উচিত, সেভাবেই ওই পরোটা তৈরি হয় বলে জানানো হয়েছে।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget