এক্সপ্লোর

জম্মু সীমান্তে হামলা, জখম জওয়ান, পাল্টা গুলিতে খতম ৭ পাক রেঞ্জার্স, জঙ্গি, জানাল বিএসএফ, অস্বীকার পাকিস্তানের

জম্মু: ফের ভারত-পাকিস্তান সংঘাতে উত্তপ্ত সীমান্ত। জম্মুর কাঠুয়ার হীরানগরে পাকিস্তানি রেঞ্জার্স বাহিনীর হামলার যোগ্য জবাব দিল বিএসএফ। তাদের জবাবি গুলিতে নিহত হয়েছে পাকিস্তানি সীমান্ত প্রহরী বাহিনীর সাত জওয়ান। খতম হয়েছে এক জঙ্গিও। বিএসএফের এক বিবৃতিতে বলা হয়েছে, এদিন সকাল সাড়ে নটা নাগাদ কাঠুয়ার হীরানগরে ভারতীয় চৌকির ওপর হামলা শুরু করে পাক  রেঞ্জার্স। স্নাইপার আক্রমণ চালায় তারা। গুলিতে জখম হন গুরনাম সিংহ নামে এক কনস্টেবল। গুলি চালাতে চালাতে ঘটনাস্থল থেকে তাঁকে সঙ্কটজনক অবস্থায় বের করে নিয়ে গিয়ে সরকারি মেডিকেল কলেজে ভর্তি করা হয়। তবে মুখ বুজে না থেকে পাল্টা হামলা চালায় বিএসএফ। তাতেই প্রাণ হারায় সাত পাকিস্তানি রেঞ্জার্স। বিএসএফের দাবি, এক জঙ্গিও তাদের গুলিতে নিহত হয়েছে। তারা জানিয়েছে, পাক বাহিনীর সদস্যদের মারা যাওয়ার খবরটি সে দেশের এক মিডিয়া সংস্থা সম্প্রচার করেছে বলে সূত্র মারফত জানতে পেরেছে তারা। ওই মিডিয়া সংস্থাটি ৫ জনের মৃত্যুর কথা সম্প্রচার  করছে বলে জানিয়েছে বিএসএফের ওই সূত্রটি। হীরানগরেই গতকাল ৪ থেকে ৬ জন জঙ্গির ভারতীয় ভূখণ্ডে ঢোকার চেষ্টা ব্যর্থ করেছে বিএসএফ। পিছন থেকে পাক সেনা গুলি চালিয়ে তাদের ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছিল। বুধবার বা বৃহস্পতিবারের মাঝরাতে ববিয়ান গ্রামে এই অনুপ্রবেশ অভিযান রুখতে বিএসএফ জওয়ানরা গুলি চালালে এক জঙ্গি জখম হয় বা মারা যায়। বিএসএফ জওয়ানদের নজরে পড়ে, একজনের দেহ নিয়ে চলে যাচ্ছে জঙ্গিরা। এদিনও পাক রেঞ্জার্স বাহিনী কাঠুয়ার হীরা নগর সেক্টরে ববিয়া ও জম্মুর আখনুর সেক্টরের  পারগওয়াল বেল্টে দুবার সংঘর্ষবিরতি ভেঙে গুলি চালায় বলে জানা গিয়েছে। আমরাও মুখের মতো জবাব দিচ্ছি, ওদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান বিএসএফের আইজি (জম্মু) ডি কে উপাধ্যায়। পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিমের যে কোনও আক্রমণ রুখে দেওয়ার জন্য তাঁদের জওয়ানরা সতর্ক, তৈরি রয়েছেন বলেও জানান তিনি। বলেন, এমন সাবধানী, সদাসতর্ক মনোভাবের জন্যই অনুপ্রবেশ রুখে দেওয়া সম্ভব হয়েছে। এদিকে সার্জিক্যাল স্ট্রাইকের মতো এক্ষেত্রেও পাকিস্তান ক্ষয়ক্ষতি মানতে অস্বীকার করেছে। পাক সেনার দাবি, বিএসএফের গুলিচালনায় তাদের তরফে কোনও প্রাণহানি হয়নি।

সেরা শিরোনাম

Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget