এক্সপ্লোর

কাঠুয়ায় আন্তর্জাতিক সীমান্তে পাকিস্তানি স্নাইপারদের গুলিতে হত বিএসএফ অফিসার

জম্মু: সীমান্তের ওপার থেকে পাকিস্তানি স্নাইপারদের ছোঁড়া গুলিতে প্রাণ দিলেন বিএসএফের সহকারী কম্যান্ডাট। সরকারি সূত্রের খবর, বিএসএফ জওয়ানরা আন্তর্জাতিক সীমান্ত বরাবর এরিয়া ডমিনেশনের কাজ করছিলেন। মঙ্গলবার সকাল ১০টা ৫০ নাগাদ জম্মুর কাঠুয়ার হিরানগর-সাম্বা সেক্টরে তাঁদের ওপর গুলিবর্ষণ করে পাকিস্তান রেঞ্জার্সের স্নাইপাররা। গুলিতে মারাত্মক জখম হন অ্যাসিস্ট্যান্ট কম্যান্ডান্ট বিনয় প্রসাদ। তাঁকে জম্মুর সাতওয়ারির সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শহিদ অফিসারের প্রতি বিএসএফের ডিরেক্টর জেনারেল ও বাহিনীর সব স্তরের জওয়ানরা শ্রদ্ধা প্রকাশ করে কুর্নিশ করছেন বলে জানিয়েছেন সংস্থার জনৈক শীর্ষ অফিসার। বিএসএফ তাঁর পরিবারের পাশে আছে বলেও জানান তিনি। পাকিস্তানি সেনারা রাজৌরি জেলায় নিয়ন্ত্রণ রেখা বরাবর যুদ্ধবিরতি ভেঙে গোলাগুলি বর্ষণ, শেলিং করেছে বলেও জানা গিয়েছে। ভারতীয় সেনাও এর মুখের মতো জবাব দিয়েছে। সুন্দরবনি সেক্টরেও নিয়ন্ত্রণ রেখায় পাক সেনা গুলি চালিয়েছে, শেলিং করেছে বলে খবর। প্রতিরক্ষা বাহিনীর জনসংযোগ অফিসার এক বিবৃতিতে বলেন, সকাল দশটায় সুন্দরবনি সেক্টরে বিনা প্ররোচনায় গোলাগুলি, শেলিং শুরু করে পাকিস্তানিরা, যার জবাব দেয় ভারতীয় সেনাও। শেষ খবর পাওয়া পর্যন্ত, গুলির লড়াই চলছে। সেনা সূত্রে খবর, ২০১৮য় পাক সেনারা ২৯৩৬টি যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। গত ১৫ বছরে এটাই ভারত-পাক সীমান্ত বরাবর ওদের সবচেয়ে বেশি যুদ্ধবিরতি ভাঙার ঘটনা। রবিবার রাজৌরির কেরি সেক্টরে নিয়ন্ত্রণ রেখায় পাক বাহিনীর যুদ্ধবিরতি লঙ্ঘনে জখম হন এক সেনা জওয়ান। শুক্রবারও রাজৌরির নওশেরায় যুদ্ধবিরতি ভেঙে পাক সেনারা গুলি চালালে নিহত হন সেনার এক মালবাহী কর্মী। সেদিনই রাজৌরির লাম সাব সেক্টরে নিয়ন্ত্রণ রেখায় আইইডি বিস্ফোরণে নিহত হন এক মেজর, এক জওয়ান। পাকিস্তানকে বারবার বলা সত্ত্বেও তারা ২০০৩ সালের যুদ্ধবিরতি চুক্তি ভেঙে গোলাগুলি চালাচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget