এক্সপ্লোর

নতুন বাজেটে কৃষিক্ষেত্রে দীর্ঘমেয়াদি পদক্ষেপের সম্ভাবনা: রিপোর্ট

আগামী চার বছরের মধ্যে কৃষকের আয় দ্বিগুণ করার লক্ষ্যে নতুন বাজেটে একাধিক পদক্ষেপ গ্রহণ করতে চলেছে কেন্দ্রীয় সরকার।

মুম্বই: আগামী চার বছরের মধ্যে কৃষকের আয় দ্বিগুণ করার লক্ষ্যে নতুন বাজেটে একাধিক পদক্ষেপ গ্রহণ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। বিশেষ করে কৃষিঋণে উৎসাহ যোগাবে এমন একাধিক পদক্ষেপ গ্রহণ করা হতে পারে বলে রিপোর্ট দিয়েছে এসবিআই। এতে কৃষিক্ষেত্রে লগ্নি আরও বাড়বে বলেই মত সংশ্লিষ্টমহলের।

কৃষিক্ষেত্রে আর্থিক অগ্রগতির বিষয়টি দীর্ঘদিন ধরেই থমকে রয়েছে। সেই স্থিতাবস্থা থেকে দেশের কৃষিক্ষেত্রের উন্নতির জন্য ২০২০ সালের মধ্যে কৃষকের আয় বৃদ্ধিতে নজর দেওয়া উচিত বলেই মত তাদের। এসবিআই তাদের রিসার্চ রিপোর্টে জানিয়েছে, “কৃষকের আয় দ্বিগুণ হলে কৃষিক্ষেত্রে বিনিয়োগ এবং কৃষিঋণের মতো বিষয়গুলোতে আরও বেশি করে গতি আসবে। সরকারের উচিত আগামী ৫ বছরের মধ্যে কৃষকের আয় ৬ হাজার থেকে ৮ হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি করানোর মতো পদক্ষেপ নেওয়া।” একই সঙ্গে ক্রেতার মানসিকতা ও বাজার চাঙ্গা করার বিষয়টির ওপরও নজর দেওয়ার কথা বলছে তারা।

এসবিআই মনে করে ‘ইনকাম সাপোর্ট’-ই হল কৃষকের আয়বৃদ্ধির অন্যতম প্রধান শর্ত। এই বিষয়ে বাড়িত গুরুত্ব দেওয়া হলে দেশের ১৪ কোটি কৃষকের আয় বৃদ্ধির সম্ভাবনাও দেখছে এসবিআই। আর সেটা হলে আর্থিক ক্ষেত্রে উন্নতি ঘটবে এবং সঙ্গে সঙ্গে রাজস্ব ঘাটতিও কমবে। এসবিআই রিপোর্ট অনুযায়ী সরকারের সঠিক পদক্ষেপে ২০২৪ আর্থিক বর্ষের মধ্যে জিডিপি-র ৩ শতাংশ রাজস্ব ঘাটতি কমতে পারে। এবং একই সঙ্গে ডিডিপি-ও ০.৪০ থেকে নেমে ০.৩৪ শতাংশে এসে দাঁড়াতে পারে।

রিপোর্টে আরও বলা হয়েছে, এখন স্রেফ তিন ধরনের শস্যকে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার আওতায় রাখা হয়েছে। খাদ্য-শস্য, তৈলবীজ ও ফুলচাষের মতো বিষয়গুলোই কেবল এই যোজনার মধ্যে রয়েছে। এসবিআই এই তিন ধরণের শস্য ছাড়াও সব ধরনের শস্যকেই প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার আওতায় আনার কথা বলছে। এতে ব্যাঙ্কগুলোও ঋণ দেওয়ার ক্ষেত্রে সহায়তা পাবে বলে মত এসবিআইয়ের।

সেরা শিরোনাম

NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget