এক্সপ্লোর

বেআইনি টোটো: হাইকোর্টের অসন্তোষের মুখে রাজ্য

কলকাতা: বেআইনি টোটো এবং মোটরভ্যানের দৌরাত্ম্য নিয়ে এবার কলকাতা হাইকোর্টের অসন্তোষের মুখে রাজ্য সরকার! শুক্রবার এই সংক্রান্ত একটি জনস্বার্থ মামলার শুনানি চলাকালীন, প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর পরিবহণ সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের কাছে জানতে চান, বারবার নির্দেশ দেওয়া সত্বেও কেন বেআইনি টোটো এবং মোটরভ্যানগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি? জবাবে পরিবহণ সচিব বলেন, এর জন্য দায়ী আর্থ-সামাজিক কারণ। তাছাড়া, মানবিক দিক থেকে ভাবনাচিন্তা করেও, এই টোটো এবং মোটরভ্যানগুলির বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা যায়নি। তবে, আইনি পথে সমস্যা সমাধানের চেষ্টা চলছে। একথা শোনার পরই প্রধান বিচারপতি বলেন, মানবিক কারণে যদি বেআইনি টোটো এবং মোটরভ্যানকে আইনি বৈধতা দিতে হয়, তাহলে তো চুরিকেও আইনি বৈধতা দিতে হবে! আপনারা যদি না পারেন, তাহলে লিখিতভাবে তা বলুন। আমরা আপনাদের হাত শক্ত করার ব্যবস্থা করব।

'বেআইনি টোটোকে আইনি বৈধতা দিতে হয়, তাহলে তো চুরিকেও আইনি বৈধতা দিতে হবে'

এরপরই আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, এটা একটা বড় সমস্যা। এর জন্য কেন্দ্রীয় সরকারের একটা বিশেষ কমিটি রয়েছে। সেই কমিটিতে আমরাও রয়েছি। এই সমস্যা সমাধানের চেষ্টা চলছে। আমাদের আরও তিন মাস সময় দেওয়া হোক। পত্রপাঠ পরিবহণ সচিবের আর্জি খারিজ করে দিয়ে মঞ্জুলা চেল্লুর বলেন, তিন মাস সময় দিলেও আপনারা, বেআইনি টোটোর বাড়বাড়ন্ত, দুর্ঘটনা এবং দুর্ঘটনার জেরে মৃত্যু বন্ধ করতে পারবেন না। ১৫ দিন সময় দিচ্ছি। উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করুন। কমিটিতে থাকবেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব, মুখ্যসচিব, রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতা, হাওড়া, বিধাননগর ও ব্যারাকপুরের পুলিশ কমিশনাররা। ১৫ দিনের মধ্যে বৈঠক করে সিদ্ধান্ত নিতে হবে, বেআইনি টোটো এবং মোটরভ্যানের দৌরাত্ম্য রুখতে কী কী ব্যবস্থা নিতে চলেছেন আপনারা। ১০ জুন রিপোর্ট দিতে হবে আদালতকে। রিপোর্ট পাওয়ার পরই হাইকোর্ট জানাবে, ফের কবে এই মামলার শুনানি হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget