এক্সপ্লোর

মহারাষ্ট্রে বাইরে থেকে আনা গো-মাংস ভক্ষণ শাস্তিযোগ্য নয়: বম্বে হাইকোর্ট

মুম্বই: গো-হত্যা নিষিদ্ধ সংক্রান্ত মহারাষ্ট্র সরকারের বিতর্কিত নির্দেশ বহাল রাখল বম্বে হাইকোর্ট। যদিও রাজ্যের বাইরে থেকে আনা গো-মাংস রাখা বা খাওয়া কোনওভাবেই বেআইনি নয় বলে জানিয়েছে আদালত। মহারাষ্ট্র সরকারের নির্দেশের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্চ জানিয়ে হাইকোর্টে একগুচ্ছ পিটিশন দায়ের করা হয়েছিল। এই মামলার রায় দিতে গিয়ে হাইকোর্ট সরকারি নির্দেশকে বহাল রাখল। শুনানি শেষ হওয়ার পর গত জানুয়ারিতে রায়দান স্থগিত রেখেছিল বিচারপতি এ এস ওকা এবং বিচারপতি এসসি গুপ্তের ডিভিশন বেঞ্চ। ২০১৫-র ফেব্রুয়ারিতে রাষ্ট্রপতি মহারাষ্ট্রের পশু সংরক্ষণ (সংশোধনী) আইন-এ সম্মতি দিয়েছিলেন। ১৯৭৬-এর মূল আইনে গো-হত্যা নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু সংশোধনীতে এর সঙ্গে ষাঁড় ও বলদ হত্যা এবং সেগুলির মাংস খাওয়া নিষিদ্ধ করা হয়। নয়া আইন অনুযায়ী, গো-হত্যা করলে পাঁচ বছর জেল ও ১০ হাজার টাকা জরিমানা হবে। অন্যদিকে, গরু, ষাঁড় বা বলদের মাংস রাখলে এক বছরের জেল ও ২ হাজার টাকা জরিমানা হবে। শুনানি চলাকালে  গো-মাংস রাখার জন্য শাস্তির ক্ষেত্রে অন্তর্বর্তী স্থগিতাদেশের আর্জিও খারিজ করে দিয়েছিল আদালত। গো-মাংস রাখলে যে শাস্তির বিধান রাখা হয়েছে তাকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন আরিফ কাপাডিয়া নামে মুম্বইয়ের এক বাসিন্দা ও বিশিষ্ট আইনজীবী হরিশ জাগতিয়ানি। তাঁদের আবেদনে বলা হয়েছিল, বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের বসবাস রয়েছে মুম্বইয়ে। এর মধ্যে এ ধরনের আইন শহরের সর্বজনীন চরিত্রকে খাটো করবে। অন্য পিটিশনগুলিতে যুক্তি দেওয়া হয়, গো-মাংসে নিষেধাজ্ঞা নাগরিকদের মৌলিক অধিকার ভঙ্গের সামিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ২:গ্রেফতার হতেই স্বরূপের 'স্বরূপ' নিয়ে মুখ খুলছে নিউ আলিপুর থেকে টালিগঞ্জ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ১: মেয়র পদ ছাড়লেন ববি, এবার সংসদেও ভাঙতে চলেছে তৃণমূল।
Sunun Mukhyamantri: আমার মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার কিছুদিনের মধ্যে BSF-কে জমি দিয়েছে: শঙ্কর ঘোষ
Sunun Mukhyamantri:
Shiboprosad Mukherjee: রাজ্যের নতুন সরকার থেকে নারীদের অধিকার, ফুলপিসি ও এডওয়ার্ড নিয়ে অকপট শিবপ্রসাদ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget