এক্সপ্লোর

সোমবার পর্যন্ত পুলিশি হেফাজতে কার্তি চিদম্বরম, জেরা করতে পারবে সিবিআই

নয়াদিল্লি: আইএনএক্স মিডিয়া মামলায় গ্রেফতার হওয়া কার্তি চিদম্বরমকে সোমবার পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিলেন বিশেষ আদালতের বিচারপতি সুনীল রানা। তিনি বলেছেন, কার্তিকে আরও কয়েকদিন হেফাজতে রাখার জন্য উপযুক্ত কারণ দেখাতে পেরেছে সিবিআই। কার্তির জামিনের আবেদনের বিরোধিতা করে নিজেদের বক্তব্য জানানোর জন্য সিবিআই কয়েকদিন সময় চাওয়ায় ১৫ তারিখ এ বিষয়ে শুনানি হবে বলে জানিয়েছেন বিচারপতি। ২৮ ফেব্রুয়ারি গ্রেফতার হওয়ার পর সিবিআই হেফাজতে ছিলেন কার্তি। তিনি পুলিশি হেফাজতে থাকলেও, আদালত জানিয়ে দিয়েছে, জেরা করতে পারবে সিবিআই। ফলে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এস ভাস্কররমনের সঙ্গে মুখোমুখি বসিয়ে কার্তিকে জেরা করা হতে পারে। এদিন শুনানির সময় আদালতে হাজির ছিলেন কার্তির বাবা পি চিদম্বরম ও মা নলিনী চিদম্বরম। শুনানির পর তাঁদের ১৫ মিনিট কথা বলার অনুমতি দেয় আদালত। তবে আইএনএক্স মিডিয়া মামলায় অন্যতম অভিযুক্ত পিটার ও ইন্দ্রাণী মুখোপাধ্যায়কে তদন্তের স্বার্থে দিল্লি নিয়ে আসার আবেদন খারিজ করে দিয়েছে আদালত। কার্তির পক্ষে তাঁর আইনজীবী কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভি বলেন, ‘এটা আমার (কার্তি) জন্য দুঃখজনক। আমাকে হেফাজতে রাখার জন্য ওদের (সিবিআই) নতুন কোনও কারণ নেই। ওরা কারণ আবিষ্কার করছে। প্রতিদিন, প্রতি মিনিটে সিবিআই-কে আমার হেফাজতের সাফাই দিতে হবে। এটা ১০ বছরের পুরনো মামলা। সব নথিই সিবিআই-এর কাছে আছে। আমাকে হেনস্থা করার জন্যই হেফাজতে নেওয়া হচ্ছে।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget