এক্সপ্লোর

উদ্বেগ, মান কমছে পড়াশোনার, সিবিএসই-র ক্লাস টেনের বোর্ড পরীক্ষা ফিরছে?

নয়াদিল্লি: ক্লাস টেন পর্যন্ত কাউকে আটকানো হবে না, এই নীতি মানতে গিয়ে ২০১০ সালে দশম শ্রেণির বোর্ড পরীক্ষা তুলে দিয়েছিল সিবিএসই। কিন্তু পড়ুয়াদের ওপর পড়াশোনার চাপ কমানোর লক্ষ্যে চালু হওয়া ওই পদক্ষেপে আখেরে তাদের ক্ষতি হচ্ছে, তাদের লেখাপড়ার মান পড়ে গিয়েছে বলে অভিভাবক ও নানা মহল উদ্বেগ প্রকাশ করায় ৬ বছর বাদে পরীক্ষা ব্যবস্থা ফিরিয়ে আনার কথা ভাবছে ওই কেন্দ্রীয় বোর্ড। অর্থাত্ দশম শ্রেণি পর্যন্ত কাউকে আটকে না রাখার নীতি বাতিল করতে পারে সিবিএসই। কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভরেকর আজ নিজের বাসভবনে এক অনুষ্ঠানে সাংবাদিকদের বলেন, চলতি নীতি খতিয়ে দেখা হচ্ছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি যদিও। কিন্তু আমরা ক্লাস টেনের বোর্ড পরীক্ষা ফিরিয়ে আনতে চাইছি। পড়ুয়াদের শিক্ষার মানের অবনতি হয়েছে বলে অভিমত জানিয়ে পাঁচটি রাজ্যের মন্ত্রী ও অভিভাবকদের নিয়ে গড়া একটি কমিটি ক্লাস টেনের বোর্ড পরীক্ষা ফের চালু করার দাবি তুলেছে বলে জানান তিনি। একইসঙ্গে বলেন, সরকার অবশ্য চাইছে, পরীক্ষা না হলেও প্রতিটি ক্লাসের পড়ুয়াদের মূল্যায়ন করতে হবে স্কুলকে। পরীক্ষা ব্যবস্থা ফেরানো হবে কিনা, সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত ২৫ অক্টোবর সেন্ট্রাল অ্যাডভাইসরি বোর্ড অব এডুকেশন(সিএবিই)-এর বৈঠকে নেওয়া হবে। বৈঠকে পৌরহিত্য করবেন জাভরেকর। তিনি বলেন, ক্লাস ফাইভ বা অষ্টম শ্রেণি পর্যন্ত নো-ডিটেনশন পলিসি চালু করার ব্যাপারে সেখানে আলোচনা হতে পারে। রাজ্যগুলি এ ব্যাপারে যে যার মতো সিদ্ধান্ত নিতে পারবে বলে জানান তিনি। ২০১০-এ সিবিএসই-র ক্লাস টেনের বোর্ড পরীক্ষা তুলে দিয়ে চালু হয়েছিল নিয়মিত সার্বিক মূল্যায়ন বা সিসিই সিস্টেম। পড়ুয়াদের  ওপর চাপ কমাতে বছরভর টেস্ট ও গ্রেড দেওয়ার ব্যবস্থা কার্যকর রয়েছে। কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রকের জনৈক পদস্থ কর্তাও বলেন, শিক্ষাবিদদের পাশাপাশি অভিভাবকদের সংগঠনগুলিও বলেছে, একদিকে কাউকে আটকে না রাখার নীতি, অন্যদিকে পরীক্ষা ব্যবস্থা উঠে যাওয়া, সব মিলিয়ে শিক্ষার মান নিম্নগামী হচ্ছে। তাছাড়া একবারে সরাসরি দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় বসার সময়ও চাপ নিতে পারছে না ছাত্রছাত্রীরা। কিন্তু কেরিয়ারে সবচেয়ে গুরুত্বপূর্ণ, নির্ধারক ফ্যাক্টর এটা।

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget