এক্সপ্লোর

সিবিএসই বিতর্ক: বোর্ড অফিসে বিক্ষোভ পড়ুয়াদের, ফের পরীক্ষা নিয়ে কোনও ধোঁয়াশা নেই, দাবি মন্ত্রীর

নয়াদিল্লি: প্রশ্ন ফাঁসের জেরে সিবিএসই-র দ্বাদশ শ্রেণির অর্থনীতি পরীক্ষা আবার নেওয়া হবে ২৫ এপ্রিল। আর দশম শ্রেণির অঙ্ক পরীক্ষা যদি আবার নেওয়া হয়, তবে তা হবে শুধু দিল্লি-এনসিআর আর হরিয়ানাতে, জুলাই মাসে। কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকর এ কথা জানিয়েছেন। এ নিয়ে আর কোনও ধোঁয়াশা থাকা উচিত নয় বলেও মন্তব্য করেছেন তিনি। প্রশ্ন ফাঁস কাণ্ডে ক্ষুব্ধ পড়ুয়ারা আজ দিল্লির প্রীত বিহারে সিবিএসই অফিসের সামনে বিক্ষোভ দেখায়। রাস্তা রোখারও চেষ্টা করে। বোর্ডের প্রশ্ন কীভাবে তৈরি হয়, তা নিয়ে তদন্তকারী পুলিশকে তথ্য দিয়েছে সিবিএসই। দিল্লি ও হরিয়ানায় যে সব ব্যাঙ্ক থেকে প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে, সেই ব্যাঙ্ক ম্যানেজারদের নাম, ঠিকানা, পরীক্ষা কেন্দ্র, সেখানকার সুপারিনটেন্ডেন্ট, অন্যান্য কর্মী, ব্যাঙ্ক কাস্টডিয়াম- সকলের সম্পর্কে যাবতীয় তথ্য দিয়েছে তারা। এই ঘটনায় ৬০ জনেরও বেশি সন্দেহভাজনকে জেরা করছে পুলিশ, তাঁদের মধ্যে ১০টি হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিনরাও রয়েছেন। এই গ্রুপগুলিতেই শেয়ার করা হয় ফাঁস হয়ে যাওয়া প্রশ্নপত্র। আদপে কোথা থেকে প্রশ্ন ফাঁস  হল পুলিশ তা জানার চেষ্টা করছে। তবে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক জানিয়েছে, নতুন করে পরীক্ষা নেওয়া হচ্ছে বলে পরীক্ষার ফল বার হওয়ার তারিখের কোনও হেরফের হবে না। আর ভারতের বাইরে সিবিএসই পরীক্ষার প্রশ্নপত্র আলাদা হওয়ায় বিদেশের পড়ুয়াদের নতুন করে পরীক্ষা দিতে হবে না বলে তারা জানিয়েছে।

সেরা শিরোনাম

Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."

ভিডিও

Kunal Ghosh on SIR |
CJP News | লন্ডনের বিমানে উঠতে দেওয়া হয়নি, ভিডিও পোস্ট করে দাবি সৌরভের
SC on SIR | সুপ্রিম কোর্টে রাজ্যের SIR নিয়ে শুনানি। নাম তোলার জন্য যাঁরা আবেদন করেছেন তাঁদের মামলা আলাদা রাখতে নির্বাচন
Basirhat News | তৃণমূলে ভাঙন ধরিয়ে শক্তি বাড়াচ্ছে NCPI, পার্টি অফিসও দখল
Suvendu Adhikari | গুরু নানক জয়ন্তী উপলক্ষে হাওড়ার বালির গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget