এক্সপ্লোর

গুজরাত সরকারের দাক্ষিণ্যের অভিযোগ অস্বীকার, ভোট ঘোষণা নিয়ে কোনও চাপে নেই, বললেন মুখ্য নির্বাচন কমিশনার

নয়াদিল্লি: গুজরাতে ভোটের দিন ঘোষণা নিয়ে বিতর্কের মাঝে মুখ্য নির্বাচন কমিশনার অচল কুমার জোতি তাঁর বিরুদ্ধে ওঠা  সরকারের দাক্ষিণ্য নেওয়ার অভিযোগ খারিজ করে দিয়েছেন। গুজরাতে ভোটের দিন ঘোষণা নিয়েও তার ওপর কোনও চাপ নেই বলে জানিয়েছেন জোতি। জোতির বিরুদ্ধে অভিযোগ উঠেছে, নির্বাচন কমিশনে নিযুক্ত হওয়ার পরও তিনি গুজরাতের আহমেদাবাদের একটি বাংলো নিজের দখলেই রেখে দেন। এই অভিযোগ প্রসঙ্গে জোতি বলেছেন, নির্বাচন কমিশনে নিযুক্ত হওয়ার এক বছর পর তাঁকে দিল্লিতে বাড়ি দেওয়া হয়। তার আগে দিল্লির গুজরাত ভবনে সস্ত্রীক থাকা সম্ভব ছিল না। তাই আমদাবাদের দফনালা এলাকার বাংলোটি নিজের কাছে রাখার জন্য তিনি গুজরাত সরকারের কাছে অনুরোধ করেছিলেন। কেন্দ্রীয় সরকার দিল্লিতে তাঁর জন্য বাসভবন বরাদ্দ করার সঙ্গে সঙ্গেই তিনি গত বছরের অক্টোবরে আমেদাবাদের বাংলো খালি করে দেন বলে জানিয়েছেন জোতি। তিনি কোনও সরকারের কাছ থেকে কোনও সুবিধা নেননি বলেও জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের গুয়াহাটি বেঞ্চের কাছে পেশ হওয়া নথি উল্লেখ করে সংবাদ পোর্টাল দ্য অয়্যারে প্রকাশিত প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে, গুজরাত সরকারে কর্মরত থাকার সময় জোতিকে আহমেদাবাদে বাংলো দেওয়া হয়েছিল। নির্বাচন কমিশনে নিযুক্তির পরও ওই বাংলোয় থাকতেন জোতি। এই অভিযোগ প্রসঙ্গে জোতি বলেছেন, সরকারের দাক্ষিণ্য তিনি নিলে রাজধানীতে আসার পরই তিনি দিল্লিতে একটি বাড়ি পেতে পারতেন। ১৯৭৫ ব্যাচের গুজরাত ক্যাডারের আইএএস অফিসার ২০১৩-র ৩১ জানুয়ারি মুখ্য সচিব হিসেবে অবসর গ্রহণ করেন। এরপর তিনি ভিজিল্যান্স অফিসার হিসেবে নিযুক্ত হন। ২০১৫-র মে মাসে নির্বাচন কমিশনে নিযুক্ত হন তিনি। এরপর ২০১৭-র ৬ জুলাই মুখ্য নির্বাচন কমিশনার নিযুক্ত হন তিনি। হিমাচল প্রদেশের সঙ্গে গুজরাত বিধানসভার ভোটের নির্ঘন্ট ঘোষণা না করায় বিরোধীদের সমালোচনার মুখে পড়েছে নির্বাচন কমিশন। কংগ্রেসের মতো দলগুলির অভিযোগ, বিজেপিকে সুবিধা দিতেই কমিশন গুজরাতে ভোটের দিন ঘোষণা করতে করেনি। ভোটের আগে যাতে বিভিন্ন সরকারি প্রকল্প ঘোষণা করা যায়, তার জন্যই বিজেপির পক্ষ থেকে গুজরাতের ভোটের নির্ঘন্ট ঘোষণা না করার জন্য কমিশনের জন্য চাপ তৈরি করা হয়েছে বলে অভিযোগ বিরোধীদের। সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাত্কারে মুখ্য নির্বাচন কমিশনার জোতি এই অভিযোগ নাকচ করে বলেছেন, কমিশন রাজনৈতিক দলগুলির প্রচারের ক্ষেত্রে কোনওরকম হস্তক্ষেপ করে না বা কোনও বিশেষ দলকে বিশেষ সুবিধাও দেয় না। জোতি বলেছেন, কমিশন সমস্ত রাজনৈতিক দলগুলিকে সমান সুযোগ দেয়। তাঁরা গুজরাতে কোনও দলকেই প্রচার সভা চালিয়ে যাওয়া বা স্থগিত রাখা নিয়ে কোনও নির্দেশই দেননি। গতকাল প্রধানমন্ত্রী গুজরাতে গিয়েছিলেন। আজ রাহুল গাঁধী গিয়েছেন। কোনও দলকেই বাড়তি কোনও সুবিধা দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। ভোটের মুখে গুজরাতে প্রধানমন্ত্রীর একের পর এক প্রকল্প ঘোষণা সম্পর্কে কমিশন নীরব রয়েছে কেন, এই প্রশ্নের উত্তরে জোতি বলেছেন, ভোটের প্রচারে রাজনৈতিক দলগুলি বিভিন্ন প্রতিশ্রুতি দেয়। বিরোধীরাও এর ব্যতিক্রম নয়। আদর্শ নির্বাচনী আচরণ বিধি কার্যকর না হওয়া পর্যন্ত কমিশন এক্ষেত্রে কোনও হস্তক্ষেপ করে না। হিমাচল প্রদেশ ও গুজরাতে নিরাপত্তা ও প্রশাসনিক কর্মী নিয়োগ নিয়ে কমিশন ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে আলোচনা শুরু করেছে বলেও জানিয়েছেন জোতি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget