এক্সপ্লোর

New COVID-19 Strain: করোনাভাইরাসের নয়া স্ট্রেন নিয়ে বাড়তি সতর্ক ভারত, নজর রাখতে নতুন বিশেষজ্ঞ কমিটি গঠিত

ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি)-এর নেতৃত্বে কাজ করবে জিনোমিক সার্ভেল্যান্স কনসরটিয়াম নামে ওই বিশেষ কমিটি

নয়াদিল্লি: করোনা ভাইরাসের নতুন স্ট্রেনের আতঙ্ক ব্রিটেন জুড়ে। ভারতে এই স্ট্রেন পাওয়া না গেলেও, নতুন প্রজাতির এই ভাইরাসের ওপর নজর রাখতে 'জিনোমিক সার্ভেল্যান্স কনসরটিয়াম' গঠন করল কেন্দ্র।

দিল্লিতে ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি)-এর নেতৃত্বে এই সার্ভেল্যান্স কনসরটিয়াম কাজ করবে। ব্রিটেন থেকে ফিরে আসা ৫০ জনের জিনোম সিকোয়েন্স করা হচ্ছে বিভিন্ন গবেষণাগারে।

শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে পাঁচ শতাংশ কোভিড-১৯ পজিটিভ রোগীর নমুনা জিনোম সিকোয়েন্স করা হবে।

মন্ত্রকের তরফে বলা হয়েছে, ব্রিটেনে করোনা ভাইরাসের নতুন স্ট্রেন ধরা পড়ার ফলে এদেশেও দ্রুত চিহ্নিতকরণের জন্য জিনোম সিকোয়েন্স চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রকের মতে, তাছাড়া এটাও মনে রাখা দরকার অন্য সমস্ত আরএনএ ভাইরাসগুলির মতো, সার্স-সিওভি-২ ভাইরাসও ঘনঘন চরিত্র বদল করে। মাস্ক পরা, হাত ধোয়া, সামাজিক দূরত্ব বিধি বজায় রাখা এবং যখন প্রতিষেধক পাওয়া যাবে তা নেওয়ার মাধ্যমে পরিবর্তিত এই ভাইরাসটির সংক্রমণ রোখা যেতে পারে।

ব্রিটেনে করোনাভাইরাসের নতুন স্ট্রেন মেলার পরে অতি সতর্ক ভারত। করোনা টেস্ট, চিকিৎসা এবং নজরদারি চালানোর কৌশল নিয়ে আলোচনা করতে শনিবার আলোচনায় বসেছিল ন্যাশনাল টাস্ক ফোর্স। নেতৃত্বে ছিলেন নীতি আয়োগের সদস্য (স্বাস্থ্য) ভি কে পল এবং আইসিএমআরের ডিরেক্টর জেনারেল বলরাম ভার্গব।

বিবৃতিতে বলা হয়েছে, যেহেতু ব্রিটেনের এই নয়া স্ট্রেন ভাইরাসের সংক্রমণ বৃদ্ধির সঙ্গে জড়িত, তাই এই স্ট্রেনে আক্রান্ত ব্যক্তিদের ভারতে চিহ্নিত করা বেশ কঠিন।

তবে জাতীয় টাস্ক ফোর্স জানিয়ে দিয়েছে, এখনি চিকিৎসা সংক্রান্ত প্রোটোকল পরিবর্তন করার দরকার নেই। সার্স-সিওভি-২ ভাইরাসের জিনোমিক সার্ভেল্যান্স চালিয়ে যাওয়া যে বেশ কঠিন তাও জানিয়েছে টাস্ক ফোর্স।

সব গবেষণাগারে এধরনের পরীক্ষা করার মতো কাঠামো নেই। দিল্লি, হায়দরাবাদ ও ভুবনেশ্বরে এধরনের জিনোম সিকোয়েন্স করা হয়। রাজ্যে এ ধরনের পরীক্ষা হয় কল্যাণীর ডিবিটি-ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োমেডিক্যাল জিনোমিক্সে।

তবে নয়া করোনা ভাইরাসের স্ট্রেন যাতে ছড়িয়ে না পড়ে সেইজন্য ২১ থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে ব্রিটেন থেকে ভারতে ফেরা সব যাত্রীদের আরটি-পিসিআর টেস্ট করা হয়েছে।

যাঁদের রিপোর্ট পজিটিভ এসেছে তাঁদের প্রাতিষ্ঠানিক ভাবে আইসোলেশনে রেখে হোল জিনোম সিকোয়েন্সিং করা হচ্ছে। জিনোম সিকোয়েন্স পরীক্ষার রিপোর্ট দেখে নিয়ে তারপরেই তাঁদের বাড়ি ফেরার অনুমতি দেওয়া হবে।

শুধু তাই নয়, ২৫ নভেম্বর থেকে ২০ ডিসেম্বরের মধ্যে যাঁরা ব্রিটেন থেকে ফিরেছেন তাঁদের উপরেও স্টেট সার্ভেল্যান্স ইউনিট ও ডিস্ট্রিক্ট সার্ভেল্যান্স ইউনিটের মাধ্যমে নজরদারি রাখা হচ্ছে। এঁদের মধ্যে যাঁরা ইতিমধ্যেই সংক্রমিত হয়েছেন তাঁদের সকলের জিনোম সিকোয়েন্স করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক

ভিডিও

Suvendu Adhikari:কামদুনির নির্যাতিতার পরিবারকে সরকার সরকারি আইনজীবী দিয়ে সহযোগিতা করবে: মুখ্যমন্ত্রী
BJP News: ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ
PM Modi:
Arambagh News: এলাকায় অশান্তি, মারধরের অভিযোগে আরামবাগে গ্রেফতার প্রাক্তন পঞ্চায়েত প্রধান
UCC Notification: UCC বিল নিয়ে কমিটিগঠনের জন্য জারি বিজ্ঞপ্তি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget