এক্সপ্লোর

বিদেশি অনুদান : ব্যাখ্যা চেয়ে নোটিস কেন্দ্রের, টার্গেট করা হচ্ছে, বলল আপ

নয়াদিল্লি: বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন হয়েছে, এহেন সন্দেহে আমআদমি পার্টি (আপ)-র কাছে তাদের তহবিলে বিদেশ থেকে আসা অনুদানের ব্যাপারে বিস্তারিত তথ্য, ব্যাখ্যা চাইল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। অরবিন্দ কেজরীবালের দলকে এ ব্যাপারে বার্তা পাঠানো হয়েছে। আপ এতে কড়া প্রতিক্রিয়া দিলেও স্বরাষ্ট্রমন্ত্রকের বক্তব্য, এটা রুটিন ব্যাপার। আপের পাশাপাশি আরও কয়েকটি দলের কাছেও বিদেশি অনুদান পাওয়ার ব্যাপারে তথ্য চাওয়া হয়েছে। মন্ত্রক এও বলেছে, এটা কোনও শো কজ নোটিসও নয়, আপের বক্তব্য পাওয়ার পরই এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ করা হবে। আপ অবশ্য এর পিছনে অভিসন্ধি রয়েছে বলে মনে করছে। এক বিবৃতিতে তারা বলেছে, রাজনৈতিক ভাবে টার্গেট করা হয়েছে তাদের। দোষ খুঁজে বেড়ানোর পালা চলছে। এটা তার পরিষ্কার উদাহরণ। সব এজেন্সিকে কেন্দ্রের নির্দেশে নামিয়ে দেওয়া হয়েছে আপ, তাদের পরিচালিত দিল্লি সরকার ও দলের নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে, যা গণতন্ত্রের পক্ষে খুবই বিপজ্জনক। তাদের কিছুই লুকনোর নেই, তারা যে কোনও তদন্তের মুখোমুখি হতে, সহযোগিতা করতে তৈরি বলে জানিয়েছে আপ। বিবৃতিতে বলেছে, এটা এখানে উল্লেখ করা দরকার যে, এই ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকই অতীতে হাইকোর্টে আমাদের ক্লিনচিট দিয়েছিল, অথচ এখন তারাই নতুন করে নোটিস পাঠাচ্ছে আমাদের। গতকালই আপ দাবি করেছিল, কেন্দ্র সিবিআইকে কেন্দ্র ব্যবহার করছে তাদের নেতাদের নিশানা করে। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনের কাছের লোক বলে পরিচিত দিল্লির প্রাক্তন সচিব তরুণ সিমের বাসভবনে গতকালই সিবিআই অভিযান হয়। তিনটি কোম্পানিকে নিয়ম ভেঙে তিনি সাড়ে ১০ কোটি টাকার একটি বরাত দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget