এক্সপ্লোর

রোহিঙ্গা মামলায় সোমবার সুপ্রিম কোর্টে হলফনামা পেশ করবে কেন্দ্র

নয়াদিল্লি: রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে জনস্বার্থ মামলায় কেন্দ্রের হলফনামা নিয়ে গতকাল তুমুল বিভ্রান্তি ছড়িয়েছিল। আজ জানা গিয়েছে যে, রোহিঙ্গা মুসলিমদের ফেরত পাঠানো সংক্রান্ত সরকারের পরিকল্পনা নিয়ে সুপ্রিম কোর্টের কাছে হলফনামা আগামী সোমবার পেশ করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ এ কথা জানিয়েছেন। রোহিঙ্গা মুসলিম শরণার্থীদের মায়ানমারে ফেরত পাঠানোর প্রতিবাদে দায়ের করা পিটিশনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট কেন্দ্রকে হলফনামা জমা দিতে বলেছে। গতকাল সংবাদমাধ্যমে প্রথমে জানা যায় যে, ওই হলফনামা জমা দেওয়া হয়েছে। পরে কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু জানান, শীর্ষ আদালতে আদৌ হলফনামা দেয়নি কেন্দ্র। ওই হলফনামা তৈরির চূড়ান্ত কাজ চলছে। এদিন রাজনাথ জানিয়েছেন, আগামী ১৮ সেপ্টেম্বর ওই হলফনামা পেশ করা হবে। সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করেছেন রাষ্ট্রপুঞ্জের শরণার্থী সংক্রান্ত হাই কমিশন (ইউএনএইচসিআর) শরণার্থী হিসেবে নথিভুক্ত দুই রোহিঙ্গা অনুপ্রবেশকারী। পিটিশনে তাঁরা দাবি করেছেন যে, রোহিঙ্গাদের বিরুদ্ধে ব্যাপক বৈষম্য, হিংসা ও রক্তপাতের প্রেক্ষাপটে মায়ানমার ছেড়ে তাঁরা ভারতে আশ্রয় নিয়েছেন। আন্তর্জাতিক মানবাধিকার সংক্রান্ত কনভেনশনের লঙ্ঘন সহ অন্যান্য বিষয়ের ভিত্তিতে তাঁরা রোহিঙ্গাদের ফেরত পাঠানোর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েছেন। উল্লেখ্য, গত জুলাইতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানায়, রোহিঙ্গা সহ বেআইনি অনুপ্রবেশ দেশের নিরাপত্তার ক্ষেত্রে বিপদ হয়ে দেখা দিয়েছে। তাদের জঙ্গি হিসেবে নিয়োগ করতে পারে সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলি। কেন্দ্র রাজ্য সরকারগুলিকে অনুপ্রবেশকারীদের শনাক্ত করে ফেরত পাঠানোর নির্দেশ দেয়।বেআইনিভাবে এ দেশে বসবাসকারী বিদেশীদের চিহ্নিত করে দেশে ফেরত পাঠানোর জন্য রাজ্যগুলিকে টাস্ক ফোর্স গঠনেরও নির্দেশ দেওয়া হয়। গত ৯ আগস্ট সরকার সংসদে জানিয়েছিল যে, ইউএনএইচসিআর কর্তৃক নথিভুক্ত ১৪ হাজার রোহিঙ্গা রয়েছে ভারতে। যদিও বিভিন্ন সূত্র অনুসারে, ভারতে প্রায় ৪০ হাজার রোহিঙ্গা বেআইনিভাবে বসবাস করছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য

ভিডিও

Kunal Ghosh: ফের উত্তপ্ত বিধানসভা, সাসপেনশনের পর ফের নিজের সিট ছেড়ে উঠে গেলেন কুণাল ঘোষ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৩.০৭.২৬)।'আগে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চাই,' অবস্থানে অনড় বিক্ষোভকারী পড়ুয়ারা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৩.০৭.২০২৬)।তৃণমূল আমলে SIR-র সময় জন্ম-মৃত্যু শংসাপত্র নিয়ে বড়সড় দুর্নীতির অভিযোগ
CJP Protest: কলকাতা, বেঙ্গালুরু থেকে মুম্বই, পাটনা, গোটা দেশে ছড়াচ্ছে ছাত্র আন্দোলনের ঢেউ
Fake Certificates: বেআইনি পদ্ধতিতে বার্থ সার্টিফিকেট ইস্য়ু করার ভয়ঙ্কর অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্যে!

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget