এক্সপ্লোর

আজ শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করার লক্ষ্য ভারতের সামনে, আত্মসন্তুষ্টিতে ভুগতে নারাজ কোহলি

লন্ডন: আজ ফের ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির লড়াই। ওভালে নির্বিষ লঙ্কাবাহিনীর মুখোমুখি দুর্ধর্ষ বিরাট কোহলি ব্রিগেড। এজবাস্টনে পাকিস্তানকে ধুলোয় মিশিয়ে দেওয়ার পর এবার শ্রীলঙ্কাকে উড়িয়ে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করতে চায় মেন ইন ব্লু। রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অ্যাসিড টেস্ট। তার আগে পরপর দু’ম্যাচ জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে রাখতে চায় ভারতীয় দল। টপ অর্ডার থেকে মিডল অর্ডার। তুখোড় ফর্মে ওপেনিং জুটি। গত ম্যাচে ভারতকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দিয়েছিল রোহিত-শিখর যুগলবন্দি। মিডল অর্ডারে যুবরাজের ভিন্টেজ ব্যাটিং শো। বিরাট কোহালি বরাবরই লঙ্কাবাহিনীর কাছে নেমেসিস। ৭ নম্বরে নেমে হার্দিকের পাওয়ার হিটিং। সুযোগ পেলে ধোনিও যে বোলারদের ত্রাস হয়ে উঠতে পারেন, তা বলার অপেক্ষা রাখে না।নামের প্রতি সুবিচার করেছেন বোলাররাও। ভুবির স্যুইং, উমেশের গতি, জসপ্রীত বুমরাহর ডেথ বোলিং ম্যাথিউস, চান্ডিমলদের নাজেহাল করার জন্য যথেষ্ঠ। জয়বর্ধনে, সঙ্গকারা অবসর নেওয়ার পর এখনও পর্যন্ত তাঁদের বিকল্প খুঁজে পায়নি শ্রীলঙ্কা। প্রতিভার খরা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রোটিয়াদের কাছে ৯৬ রানে হার। তার উপর উপল থরঙ্গার উপর দু’ম্যাচের নিষেধাজ্ঞা ম্যাথিউসের কপালের ভাঁজ আরও বাড়িয়েছে। বৃষ্টি বাধা না হলে, বা অলৌকিক কিছু না ঘটলে ওভাল-ম্যাচ হাসতে হাসতে পকেটে পোরার কথা বিরাটের। তবে, খেলাটার নাম ক্রিকেট। যে কয়েনের আর একটা পিঠ অনিশ্চয়তায় ভরা। অধিনায়ক কোহলিও আত্মতুষ্টিতে ভুগতে নারাজ। ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে কোহলি বলেছেন, আইসিসি টুর্নামেন্টে শ্রীলঙ্কার পারফরম্যান্স কিন্তু উল্লেখকরার মতো। বিগত কয়েক বছরের রেকর্ডের দিকে তাকালে দেখা যাবে যে শ্রীলঙ্কা সবসময়ই সেমিফাইনাল পর্যন্ত পৌঁছে গিয়েছে। সহ খেলোয়াড়দের সতর্ক করে কোহলি বলেছেন, শ্রীলঙ্কা দলে প্রতিভাধর ব্যাটসম্যানের অভাব নেই। হতে পারে তারা তরুণ দল। কিন্তু লঙ্কা দলে এমন খেলোয়াড় রয়েছেন যাঁরা ম্যাচ জেতাতে পারেন। কোহলি পুরো আগ্রাসন নিয়েই দল মাঠে নামবে বলে জানিয়েছেন। তিনি বলেছেন, আক্রমণাত্মক হয়ে খেলে ম্যাচ শেষ করার প্রয়োজন।

সেরা শিরোনাম

Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
South 24 Parganas News: টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'

ভিডিও

Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে
Sajal Ghosh:
Priya Ranjan Dasmunsi Statue: 'মেলালেন' প্রিয়রঞ্জন, একমঞ্চে কুণাল-মদন-প্রসূন-বিমান-শুভঙ্কররা
Prashun Banerjee:
Calcutta Highcourt: বাড়ি ভাঙার বিরুদ্ধে হাইকোর্টে জাহাঙ্গির, সোমবার পর্যন্ত স্থগিতাদেশ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
South 24 Parganas News: টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Kharaj Mukherjee: দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Embed widget