এক্সপ্লোর

'শাসককে সত্যিটা বলেছেন', যশবন্তের প্রশংসা চিদম্বরমের, জানিয়ে দিলেন, অর্থনীতি নিয়ে বিরোধিতা চালিয়ে যাবে কংগ্রেস

নয়াদিল্লি: যশবন্ত সিনহার নিবন্ধের প্রসঙ্গ তুলে নরেন্দ্র মোদীর সরকারকে দেশের অর্থনীতির হাল নিয়ে তীব্র আক্রমণ পি চিদম্বরমের। প্রাক্তন ইউপিএ জমানার অর্থমন্ত্রী বলেছেন, কংগ্রেস 'অর্থনীতির বেহাল দশা' নিয়ে গত ১৮ মাস ধরে যা বলে আসছে, যশবন্তও নিবন্ধে সেটাই লিখেছেন। অর্থনীতির দুর্দশার কথা তুললেই কংগ্রেসকে চুপ করে যেতে বলা হয়। কিন্তু বর্তমান সরকার অনুসৃত 'বিপজ্জনক রাস্তা সম্পর্কে সাহসিকতার সঙ্গে কংগ্রেস বিরোধিতা চালিয়ে যাবে' বলে জানিয়ে দেন শীর্ষ কংগ্রেস নেতা চিদম্বরম। আজ একটি প্রথম সারির দৈনিকে প্রকাশিত নিবন্ধে যশবন্ত বর্তমান কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিকে কটাক্ষ করেন 'দেশের অর্থনীতির বেহাল দশা করে ছাড়ায়'। বলেন, এর বিরুদ্ধে সরব না হলে জাতীয় কর্তব্য পালনে ব্যর্থ হবেন তিনি। তেলের চড়া দামের প্রসঙ্গ তুলেও সরকারের বিরুদ্ধে দেশবাসীকে 'লুঠ করার' অভিযোগ করেন চিদম্বরমের। যশবন্তের প্রশংসা করে তিনি বলেন, আমরা খুশি, যশবন্ত সিনহা সত্যিটা বলেছেন, অর্থনীতি নিয়ে আমাদের ভাবনারই প্রতিফলন রয়েছে তাঁর বক্তব্যে। তিনি শাসকদের মুখের ওপর সত্যি কথাটা বলেছেন। অর্থনীতির বেহাল অবস্থা কেন, সে ব্যাপারে পুরোপুরি অন্ধকারে এই সরকার, কিছু বুঝতেই পারছে না। আর কতদিন প্রধানমন্ত্রীর বাগাড়ম্বর আর দলের স্লোগানের আড়ালে মুখ লুকোবে ওরা? এক প্রশ্নের উত্তরে চিদম্বরম জানান, তাঁরা যশবন্তের মতামতকে রাজনৈতিক ভাবে ব্যবহার করছেন না, বিরোধীরা যে কথা বলে আসছে, তার সঙ্গে 'মিলে গিয়েছে' ওই প্রবীণ বিজেপি নেতার বক্তব্য। প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা কাউন্সিল গঠন সম্পর্কে তাঁর তির্যক মন্তব্য, এটা একাধিক ভাঙা অঙ্গ প্রত্যঙ্গ ওপর ব্যান্ড এড লাগিয়ে ঢেকে রাখার সামিল। পাশাপাশি চিদম্বরমের বক্তব্য, এটা অত্যন্ত দুঃখের ব্যাপার যে, এখনকার সাংসদরা নিজেদের কেন্দ্রে যা দেখেন, শোনেন, তা তুলে ধরতে ভয় পান, তবুও আমরা বলি নিজেদের স্বাধীন রাষ্ট্র বলে বড়াই করি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget