এক্সপ্লোর

‘যৌন হেনস্থার অভিযোগ ভিত্তিহীন’, প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-কে ক্লিন চিট সর্বোচ্চ আদালতের

সু্প্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে আনা যৌন হেনস্থার অভিযোগ ভিত্তিহীন। সোমবার প্রেস বিবৃতি দিয়ে এ কথা জানিয়ে দিল শীর্ষ ন্যায়ালয় কর্তৃক গঠিত বিশেষ প্যানেল।

নয়াদিল্লি: সু্প্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে আনা যৌন হেনস্থার অভিযোগ ভিত্তিহীন। সোমবার প্রেস বিবৃতি দিয়ে এ কথা জানিয়ে দিল শীর্ষ ন্যায়ালয় কর্তৃক গঠিত বিশেষ প্যানেল। এস এ ববদে, ইন্দু মালহোত্রা ও ইন্দিরা বন্দ্যোপাধ্যায়ের মতো সিনিয়র বিচারপতিদের নিয়ে তৈরি হওয়া সুপ্রিম কোর্টের বিশেষ প্যানেল সোমবার জানিয়ে দেয়, রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে আনা যৌন হেনস্থার অভিযোগের কোনও সত্যতা নেই। এবং এই তদন্তের রিপোর্ট জনসমক্ষে আনার কোনও বাধ্যবাধকতাও নেই, আর সেকারণেই তা প্রকাশ করা হবে না।

প্রসঙ্গত, ভারতের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন সুপ্রিম কোর্টেরই এক প্রাক্তন কর্মী। চলতি বছরের এপ্রিল মাসের ১৯ তারিখ এই অভিযোগ দায়ের হয়েছিল। আর সেই অভিযোগের ভিত্তিতেই একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হয়।

যদিও এপ্রিলের ৩০ তারিখই প্যানেলের তদন্ত থেকে সরে দাঁড়ান অভিযোগকারিণী। তাঁর অভিযোগ, সু্প্রিম কোর্টের সিনিয়র বিচারপতিদের নিয়ে গঠিত ‘বিশেষ প্যানেলের পরিবেশ ভয়াবহ’। এখানে সুবিচার পাবেন না, এই আশঙ্কা থেকেই তদন্ত থেকে সরে দাঁড়ান তিনি। তবে এরপরও তদন্ত চালিয়ে যায় ওই বিশেষ প্যানেল। ১ মে সেই প্যানেলের সম্মুখীন হন বিচারপতি রঞ্জন গগৈ। চলতি মাসের ৫ তারিখ এই তদন্তে একটি রিপোর্ট পেশ করে তিন বিচারপতির বিশেষ প্যানেল। আজ প্যানেলের তরফে জানিয়ে দেওয়া হয়, রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget