এক্সপ্লোর

হেরাফেরি! হীরে চুরি করে বিমানে উঠে পালানোর আগেই গ্রেফতার ২ চিনা নাগরিক

মুম্বই: প্রদর্শনী থেকে হীরে চুরির অভিযোগে গ্রেফতার করা হল দুই চিনা নাগরিককে।

মুম্বই পুলিশের অতিরিক্ত কমিশনার রাজেশ প্রধান জানান, অভিযুক্তরা গত ৩০ জুলাই মুম্বইতে আসে। গতকাল দুপুরে গোরেগাঁওর নিকটে একটি প্রদর্শনীতে যায়। অভিযোগ, সেখানেই তারা ২৪ লক্ষ টাকা মূল্যের একটি হীরে চুরি করে তারা।

কী করে হাত সাফাই করল ওই দুজন? পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের একজন একটি অলঙ্কার বিপণীর প্রতিনিধিকে কথায় ব্যস্ত রাখে। সেই সময় অপরজন ৫,৪৩ ক্যারেটের একটি হীরে, যা প্রদর্শনীতে রাখা ছিল—তা সরিয়ে সেখানে নকল হীরে বসিয়ে দেয়।

ওই দুজন বেরিয়ে যাওয়ার পর বিপণী স্টলের মালিক বুঝতে পারেন, হীরে বদল হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে তিনি পুলিশকে খবর দেন। অভিযুক্তরা দেশ থেকে পালিয়ে যেতে পারে বুঝে বিমানবন্দর কর্তৃপক্ষ ও সিআইএসএফ-কে সতর্ক করে পুলিশ।

পরে, মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিয়াং চ্যাং কুইং এবং ডেং জিয়াবো নামে দুজনকে আটক করা হয়। ততক্ষণে ইমিগ্রেশন চেক-ও ক্লিয়ার করে ফেলেছিল দুই চিনা নাগরিক। কিন্তু, শেষরক্ষা হয় না। বিমানে চড়ার আগেই তাদের আটক করে সিআইএসএফ।

দোভাষীর সাহায্যে প্রায় সাত ঘণ্টা জেরা করার পর শ্যাম্পুর বোতল থেকে চুরি যাওয়া হীরে উদ্ধার করে পুলিশ। এছাড়া, দুজনের হেফাজত থেকে আরও দুটি নকল হীরে ও আতসকাচও উদ্ধার করা হয়। দুজনের বিরুদ্ধে চুরি ও জালিয়াতির বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। আদালতে পেশ করা হলে, বিচারক তাদের ১৪ তারিখ পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget