এক্সপ্লোর

৬ জুন কর্নাটক মন্ত্রিসভার সম্প্রসারণ, লোকসভা ভোটে জোট বেঁধে লড়বে কংগ্রেস-জেডিএস

বেঙ্গালুরু: আগামী ৬ জুন কর্নাটকে জেডিএস-কংগ্রেস জোট সরকারের মন্ত্রিসভার সম্প্রসারণ হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী। একইসঙ্গে দুই দলের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী বছরের লোকসভা নির্বাচনেও কংগ্রেস এবং জেডিএস জোট বেঁধে লড়াই করবে। অর্থ দফতর নিয়ে জট বেঁধেছিল। শেষপর্যন্ত কংগ্রেস ওই দফতর ছোট শরিককে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় রফায় পৌঁছে যায় দুই শরিক দল। কুমারস্বামীর উপস্থিতিতে কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল দুই দলের মধ্যে ক্ষমতার বন্টন নিয়ে সমঝোতার ঘোষণা করেন। বেণুগোপালের সঙ্গে ওই সাংবাদিক বৈঠকে ছিলেন কংগ্রেসের প্রবীণ নেতা মল্লিকার্জুন খাড়্গে এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াও। বেণুগোপাল বলেছেন, রাহুল গাঁধীর নির্দেশ অনুযায়ী অর্থ দফতর জেডিএস-কে দেওয়া হয়েছে। উল্লেখ্য, জোট সরকারের দফতর বন্টন নিয়ে দুই শরিক দলের মধ্যে দড়ি টানাটানি চলছিল। এরইমধ্যে কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী টেলিফোনে জেডিএস নেতা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার সঙ্গে কথা বলেন। এরপরই জেডিএসের সেক্রেটারি জেনারেল দানিশ আলি বলেন, মন্ত্রিসভা গঠন, দফতর বন্টন, অভিন্ন ন্যুনতম কর্মসূচী-সব কিছুই চূড়ান্ত হয়ে গিয়েছে। রাহুল দেবগৌড়ার সঙ্গে কথা বলেছেন। কংগ্রেস সূত্রের খবর, আমেরিকা থেকেই কর্নাটকে ক্ষমতার বন্টন নিয়ে দলের নেতাদের সঙ্গে কথা বলেন রাহুল। মা সনিয়া গাঁধীর চিকিত্সার জন্য আমেরিকায় গিয়েছেন রাহুল। এদিন বেণুগোপাল বলেছেন, রাহুল মনে করেন, দেশের সামনেই এই মুহুর্তে সময়ের দাবি জোট সরকার। ক্ষমতা বন্টনের সমঝোতা অনুযায়ী, কংগ্রেস পাবে স্বরাষ্ট্র, জলসেচ, বেঙ্গালুরু শহর উন্নয়ণ, শিল্প ও চিনি কারখানা, নগর উন্নয়ণ, গ্রামীণ উন্নয়ণ, কৃষি, আবাসন, মেডিক্যাল শিক্ষা,সমাজ কল্যাণ, বন ও পরিবেশ, শ্রমিক, খনি-র মতো দফতর। জেডিএস অর্থ ছাড়াও পাবে শুল্ক, তথ্য, যোজনা ও পরিসংখ্যান, পূর্ত্ত বিভাগ, বিদ্যুত, সমবায়, পর্যটন, শিক্ষার মতো দফতর। বাকি বিভাগগুলি নিয়ে মুখ্যমন্ত্রী কুমারস্বামী উপমুখ্যমন্ত্রী জি পরমেশ্বরের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন বেণুগোপাল। বেণুগোপাল আরও বলেছেন, আগামী লোকসভা নির্বাচনে কংগ্রেস ও জেডিএস জোট বেঁধে লড়াই করবে। জোট সরকার যাতে পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করতে পারে তা নিশ্চিত করার কথাও যৌথ বিবৃতিতে জানানো হয়েছে।

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget