এক্সপ্লোর

হাসি-বিতর্ক: রেণুকা সম্পর্কে মন্তব্যের জন্য রাজ্যসভায় মোদীর ক্ষমা চাওয়ার দাবি কংগ্রেসের

নয়াদিল্লি: কংগ্রেসের মহিলা  রাজ্যসভা সাংসদ রেনুকা চৌধুরীকে সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর  মন্তব্যে ঘিরে বিতর্ক দানা বাঁধছে। রেণুকা সম্পর্কে মন্তব্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষমা চাওয়ার দাবি জানাল কংগ্রেস। কংগ্রেসের এই দাবি ঘিরে এদিন অধিবেশনের শুরুতেই উত্তপ্ত হয়ে ওঠে রাজ্যসভা। সভা বেলা ১২ টা পর্যন্ত মুলতুবি করে দিতে হয়। গতকাল টেলিভিশন সিরিয়াল রামায়ণের প্রসঙ্গ তুলে রেণুকাকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছিলেন, রেণুকার অট্টহাসি তাঁকে রামায়ণ সিরিয়ালের কথা মনে করিয়ে দিয়েছে। উল্লেখ্য, রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ সূচক প্রস্তাবের জবাবি ভাষণ দিতে মোদী গতকাল সংসদের উভয় কক্ষেই কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন। রাজ্যসভাতে ভাষণ দিতে গিয়ে মোদী দাবি করেন যে, আধার-এর ধারণা প্রথম ১৯৯৮-এ দিয়েছিলেন তত্কালীন এনডিএ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী লালকৃষ্ণ আডবাণী। তিনি সার্বিকভাবে ব্যবহারযোগ্য একটি জাতীয় পরিচয়পত্র তৈরির কথা বলেছিলেন। আধারের কৃতিত্ব যাতে পূর্বতন কংগ্রেস সরকার না নিতে পারে, সেজন্যই মোদী এর কৃতিত্ব আডবাণীকে দিয়েছিলেন। তাঁর ওই কথা শুনে জোরে হেসে ফেলেন রেণুকা। এর তীব্র বিরোধিতা করেন রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু। তিনি কংগ্রেস সাংসদকে তিরস্কার করে বলেন,কোনও সমস্যা থাকলে যেন তিনি ডাক্তার দেখান। এরপরই মোদী কংগ্রেস সাংসদকে হাসি থামানোর কথা বলতে মানা করেন বেঙ্কাইয়াকে। তিনি কটাক্ষ করে বলেন, রামায়ণ সিরিয়ালের পর এই প্রথম কাউকে এভাবে হাসতে দেখলেন। মোদী রামায়ণের কোনও চরিত্রের উল্লেখ না করলেও এটা কার্যত পরিষ্কার ছিল যে, তিনি সিরিয়ালের কোনও নেগেটিভ চরিত্রের কথাই বলেছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক

ভিডিও

Ghantakhanek Sange Suman(০৪.০৮.২৬)পর্ব ১ | NDA ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে NCPI, বিদ্রোহের আঁচ BJP অন্দরেও
Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE
Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget