এক্সপ্লোর

গাঁধীবাদী মূল্যবোধ মেনেছেন, বিজেপি-এনডিএ-র নির্বাচনী সাফল্য মোদির উন্নয়ন অ্যাজেন্ডার স্বীকৃতি, বললেন কেরল কংগ্রেসের নেতা, ব্যাখ্যা চাইবে দল

তিনি বলছেন, মহাত্মা গাঁধী সমাজকর্মীদের বলেছিলেন, নীতি তৈরির সময় সেই গরিব লোকটির মুখ মনে করুন, যাঁর সঙ্গে আপনার দেখা হয়েছে। মোদি একেবারে সেটাই করছেন। কেন্দ্রের স্বচ্ছ ভারত অভিযান প্রকল্পে ৯.১৬ কোটি পরিবার শৌচাগার পেয়েছে, উজ্জ্বলা স্কিমে ৬ কোটি বিপিএল পরিবার নিখরচায় রান্নার গ্যাসের সংযোগ পেয়েছে।

তিরুঅনন্তপুরম: নরেন্দ্র মোদির প্রশংসা করে তিনি গাঁধীবাদী মূল্যবোধ মেনে চলছেন বলে অভিমত জানিয়ে বিতর্কে কেরলের কংগ্রেস নেতা। বিজেপি-এনডিএর লোকসভা ভোটে বিরাট সাফল্যের কৃতিত্ব মোদিকে দিয়েছেন এ পি আবদুল্লাকুট্টি নামে ওই নেতা। আবদুল্লাকুট্টি বিজেপি-এনডিএর নির্বাচনী সাফল্যকে মোদির উন্নয়ন অ্যাজেন্ডার স্বীকৃতি বলে উল্লেখ করে বলেছেন, প্রধানমন্ত্রীর জয়ের চাবিকাঠি হল, তিনি গাঁধীবাদী মূল্যবোধ অনুসরণ করেছেন। দেশের গ্রাম, শহর, নগরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রেখে বাড়ি বাড়ি ও মহল্লায় শৌচাগার বানিয়ে প্রকাশ্যে মলমূত্র ত্যাগ বন্ধের জন্য কেন্দ্রের স্বচ্ছ ভারত অভিযানেরও প্রশংসা করেন তিনি। যে উজ্জ্বলা যোজনার মাধ্যমে মোদি সরকার দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী পরিবারের মহিলাদের ৫ কোটি রান্নার গ্যাসের সংযোগ দেওয়ার কর্মসূচি হাতে নিয়েছে, তাকেও স্বাগত জানিয়েছেন আবদুল্লাকুট্টি। ‘নরেন্দ্র মোদির চমকপ্রদ জয়’ শিরোনামে এক ফেসবুক পোস্টে তিনি বলেছেন, বিরোধীরাই শুধু নন, বিজেপির ভিতরেও অনেকে দলের চোখধাঁধানো পারফরম্যান্সে বিস্মিত। সব রাজনৈতিক কর্মীর উচিত, নিরপেক্ষ চোখে ভোটের ফল গভীর ভাবে খতিয়ে দেখা। ২০০৯-এ কেরল সিপিএম থেকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে আবদুল্লাকুট্টি বহিষ্কৃত হন মোদির প্রশংসা করে। মোদি তখন গুজরাতের মুখ্যমন্ত্রী। ১৯৯৪ ও ২০০৪-এ এমপি ছিলেন আবদুল্লাকুট্টি। পরে তিনি যোগ দেন কংগ্রেসে। এখন তিনি বলছেন, মহাত্মা গাঁধী সমাজকর্মীদের বলেছিলেন, নীতি তৈরির সময় সেই গরিব লোকটির মুখ মনে করুন, যাঁর সঙ্গে আপনার দেখা হয়েছে। মোদি একেবারে সেটাই করছেন। কেন্দ্রের স্বচ্ছ ভারত অভিযান প্রকল্পে ৯.১৬ কোটি পরিবার শৌচাগার পেয়েছে, উজ্জ্বলা স্কিমে ৬ কোটি বিপিএল পরিবার নিখরচায় রান্নার গ্যাসের সংযোগ পেয়েছে। আগে কেরলের বাইরে গেলেই দেখতাম গরিব লোকজন খোলা জায়গায় প্রাকৃতিক কাজকর্ম সারছে। মোদি কিছুটা হলেও তাঁদের সুবিধা করে দিয়েছেন। রান্নার গ্যাসের অভাবে গরিব মহিলারা আগে গোবরে তৈরি ঘুঁটে, কাঠ পুড়িয়ে রান্না করতেন। স্মার্ট সিটি, বুলেট ট্রেন, আরও নানা স্বপ্নের প্রকল্প মোদির রাজনৈতিক এজেন্ডায় ঢুকেছে, এদিকে চোখ বুজে থাকলে হবে না। মোদির সমালোচনা করার সময় এসব মাথায় রাখতে হবে। কেরল কংগ্রেস সভাপতি মুল্লাপল্লি রামচন্দ্রন এজন্য তাঁর ব্যাখ্যা তলব করা হবে বলে জানিয়ে বলেছেন, আমার মত, কঠোর ব্যবস্থা নেওয়া উচিত তাঁর বিরুদ্ধে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget