এক্সপ্লোর

তথ্য চুরি: কেমব্রিজ অ্যানালিটিকার দফতরে কংগ্রেসের পোস্টার, 'কংগ্রেস কা হাত, কেমব্রিজ অ্যানালিটিকা কে সাথ!' রাহুলকে কটাক্ষ স্মৃতির

নয়াদিল্লি: তথ্য হাতানো বিতর্কে নয়া মোড়। এবার কেমব্রিজ অ্যানালিটিকার প্রাক্তন সিইও আলেকজান্ডার নিক্সের অফিসে কংগ্রেসের পোস্টার সম্বলিত একটি ভিডিও ফুটেজ প্রকাশ্যে এসেছে। একদিন আগেই কেমব্রিজ অ্যানালিটিকার প্রাক্তন কর্মী ক্রিস্টোফার ওয়েইলি ব্রিটিশ পার্লামেন্টের একটি শুনানিতে সাক্ষ্য দিতে গিয়ে তাঁদের সংস্থার ক্লায়েন্ট হিসেবে কংগ্রেসের নাম উল্লেখ করেছিলেন। এবার কংগ্রেসের প্রতীক চিহ্ন হাত সম্বলিত পোস্টারের ভিডিও বুধবার সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে প্রকাশ্যে এসেছে। ওই পোস্টারে লেখা রয়েছে দলের স্লোগান- 'সকলের জন্য উন্নয়ণ'। এই ঘটনায় অস্বস্তিতে পড়েছে কংগ্রেস। সিক্রেটস অফ সিলিকন ভ্যালি নামে বিবিসি-র একটি তথ্যচিত্রের অংশ ওই ভিডিও। যে সাংবাদিক ওই তথ্যচিত্র তৈরি করেছেন তিনি দাবি করেছেন, এই ভিডিওতে যা দেখা যাচ্ছে তা ফটোশপ করা নয়, এ কথা তিনি হলফ করে বলতে পারেন। এ ব্যাপারে তিনি একের পর এক ট্যুইট করেছেন। ওই সাংবাদিক সিএ-র একটি প্রমোশনাল ক্লিপও ট্যুইট করেছেন, যেখানে নিক্সের সঙ্গে তাঁর অফিসে তাঁকে সাক্ষাত্ করতে দেখা যাচ্ছে। ওই ভিডিও-র শুরুতেই কংগ্রেস দলের পোস্টারটি দেখা গিয়েছে। এই ভিডিও নিয়ে কংগ্রেসকে নিশানা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেত্রী স্মৃতি ইরানি। দলের সভাপতি রাহুল গাঁধীকে কটাক্ষ করে তাঁর ট্যুইট- 'ক্যায় বাত হ্যায়, রাহুল গাঁধীদী...কংগ্রেস কা হাত, কেমব্রিজ অ্যানালিটিকা কে সাথ!' বুধবার ক্রিস্টোফার ওয়েইলি জানিয়েছিলেন যে, কেমব্রিজ অ্যানালিটিকার ভারতীয় শাখা রয়েছে এবং ওই শাখা নির্বাচনে প্রত্যাশিত ফলের আশায় অধুনা বিজেপির শরিক জেডি-ইউ সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের জন্য নির্বাচন সংক্রান্ত সমীক্ষার কাজ করেছিল। অ্যানালিটিকার গাজিয়াবাদের ইন্দিরাপুরমে রয়েছে ভারতের প্রধান দফতর। এছাড়াও আমেদাবাদ, বেঙ্গালুরু, কটক, গুয়াহাটি, হায়দরাবাদ, ইন্দোর, কলকাতা, পটনা ও পুনেতে আঞ্চলিক দফতর রয়েছে। কেমব্রিজ অ্যানালিটিকার প্রধান কোম্পানি এসসিএল-এর প্রাক্তন আধিকারিক হিসেবে কাজ করেছিলেন ক্রিস্টোফার। তিনি জানিয়েছেন, চুরি করে পাওয়া তথ্যের ব্যবহার করে ভারতের কয়েকটি রাজ্য জাতিগত সমীক্ষার ডেটা তৈরি করা হয়েছিল। ২০০৩-এ সংস্থা ভারতের বেশ কয়েকটি রাজ্য ভোটের কাজ করেছিল। ক্রিস্টোফারের ট্যুইট, 'ভারতীয় সাংবাদিকদের কাছ থেকে আমি প্রচুর অনুরোধ পেয়েছি। তাই এখানে এসসিএল কোম্পানির কিছু পুরানো কাজের নথিপত্র শেয়ার করছি। আমাকে সবচেয়ে বেশি যে প্রশ্ন করা হয়েছে, তার উত্তরে বলছি- হ্যাঁ, এসসিএল/সিএ ভারতে কাজ করেছে এবং সেখানে অফিস রয়েছে'। ক্রিস্টোফারের নথিতে ২০১১-১২ সালে একটি জাতীয় দলের পক্ষে চালানো জাতিগত গণনা ও সমীক্ষাও দেখানো হয়েছে। উল্লেখ্য, কেমব্রিজ অ্যানালিটিকা একটি রাজনৈতির পরামর্শদাতা সংস্থা। অভিযোগ, থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে তারা প্রায় পাঁচ কোটি ফেসবুক ব্যবহারকারীর তথ্য হাতিয়েছে। চ্যানেল ৪ এর স্টিং অপারেশনে জানা গিয়েছে , ২০১৬-র আমেরিকায় রাষ্ট্রপতি নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে সহায়তা দিতে এবং ব্রেক্সিট নিয়ে জনমত বদলের ক্ষেত্রে এই তথ্য ব্যবহার করা হয়েছিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
Daily Horoscope: শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
Rain Forecast: কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস

ভিডিও

Sunun Mukhyamantri: 'মা-বাবার মৃত্যুর অভিযোগ পুলিশকে জানাতে পুলিশ বলেছিল আমরা ভোটে ব্য়স্ত আছি'
Sunun Mukhyamantri: Rudranil Ghosh-র আমলে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, 'ব্যান কালচার'কে শেষ করতে পারবে?
#SununMukhyamantri | গত দেড় দশকে রাষ্ট্রযন্ত্র যাঁদের যন্ত্রণায় ঠেলে দিয়েছিল,কী প্রশ্ন করছেন তাঁরা?
#SununMukhyamantri | নতুন বিজেপি সরকারের কাছে, কী চাইছে পশ্চিমবঙ্গ? | ABP ANANDA LIVE
#Sununmukhyamantri। নতুন সরকারের কাছে কী প্রত্যাশা প্রতিবাদীদের? কী বলছেন শাসক-বিরোধী বিধায়করা

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
Daily Horoscope: শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
Rain Forecast: কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
West Bengal News Today Live Updates: সওকত মোল্লার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে NIA টিম, সওকতের ছেলেকে নিয়েও চলছে তল্লাশি
সওকত মোল্লার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে NIA টিম, সওকতের ছেলেকে নিয়েও চলছে তল্লাশি
Film on RG Kar Incident: 'সরকার বদল না হলে, 'অভয়া'-কে নিয়ে সিনেমা তৈরির সাহস পেতাম না', সাফ জানিয়ে দিলেন প্রযোজক
'সরকার বদল না হলে, 'অভয়া'-কে নিয়ে সিনেমা তৈরির সাহস পেতাম না', সাফ জানিয়ে দিলেন প্রযোজক
Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Tajpur Deep Sea Port: জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন
জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন
Embed widget