এক্সপ্লোর

করোনাভাইরাস: দিল্লির মহল্লা ক্লিনিকের চিকিত্সকের টেস্ট পজিটিভ, কোয়ারেন্টিনে ৯০০ জন

দিল্লির মহল্লা ক্লিনিকের এক চিকিত্সকের করোনাভাইরাস টেস্ট পজিটিভ পাওয়া গিয়েছে। এরপরই তাঁর সংস্পর্শে আসা প্রায় ৯০০ জনকে কোয়ারেন্টিন করা হয়েছে। এ কথা জানিয়েছেন দিল্লির এক মন্ত্রী।

নয়াদিল্লি: দিল্লির মহল্লা ক্লিনিকের এক চিকিত্সকের করোনাভাইরাস টেস্ট পজিটিভ পাওয়া গিয়েছে। এরপরই তাঁর সংস্পর্শে আসা প্রায় ৯০০ জনকে কোয়ারেন্টিন করা হয়েছে। এ কথা জানিয়েছেন দিল্লির এক মন্ত্রী। গত ১০ মার্চ সৌদি আরব থেকে ফিরে এক মহিলা কোভিড-১৯-এর উপসর্গ নিয়ে ক্লিনিকে গিয়েছিলেন। তারপর থেকেই সংক্রমণের এই শৃঙ্খলের সূত্রপাত। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন বলেছেন, তাঁদের সবাইকে ১৪ দিনের জন্য বিচ্ছিন্নভাবে রাখা হয়েছে। দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা ৩৬। ওই চিকিত্সকের স্ত্রী ও কন্যারও বুধবার কোভিড-১৯ টেস্ট পজিটিভ এসেছে। সৌদি ফেরত ৩৮ বছরের মহিলা গত ১২ মার্চ ক্লিনিকে গিয়েছিলেন। পাঁচদিন পর তাঁর টেস্ট পজিটিভ হয়। ওইদিনই ওই চিকিত্সককেও হাসপাতালে ভর্তি করা হয়। ওই মহিলার প্রত্যক্ষ সংস্পর্শে আসা আরও পাঁচজনের ভাইরাস সংক্রমণ ঘটেছে। এই পাঁচজন- মহিলার মা, ভাই ও দুই কন্যা এবং দিল্লি বিমাবন্দরে তাঁকে নিতে আসা এক ব্যক্তি। মহিলার প্রতিবেশী ৭৪ জনের দিকেও নজর রাখা হয়েছে। এই ঘটনা সত্ত্বেও দিল্লিতে মহল্লা ক্নিনিকগুলি খোলা থাকবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। তিনি বলেছেন, ক্লিনিকগুলি খোলা না থাকলে দরিদ্রদের হাসপাতালে যাওয়া ছাড়া উপায় থাকবে না। কিন্তু হাসপাতাল অনেক দূরে ও যাতায়াতও ব্যয়সাপেক্ষ। তবে ক্লিনিকগুলিতে পর্যাপ্ত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মহল্লা ক্নিনিক হল স্থানীয় গোষ্ঠী স্বাস্থ্য কেন্দ্র। প্রধানত আর্থিকভাবে দুর্বলদের কথা মাথায় রেখেই এই ক্লিনিকগুলি গড়ে তুলেছে দিল্লির আম আদমি পার্টি সরকার। ঘণবসতিপূর্ণ মৌজপুর এলাকায় ভাইরাস কোনওভাবে ছড়িয়ে পড়লে তা গুরুতর হয়ে উঠতে পারে। এর পরিপ্রেক্ষিতে দিল্লি সরকার গত ১২ মার্চ থেকে ১৮ মার্চের মধ্যে যাঁরা ওই ক্লিনিকে এসেছিলেন, তাঁদের ১৫ দিন হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Supreme Court: মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
Income Tax Return: ' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
Cockroach Janta Party: বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
Solar Eclipse 2026 : সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Supreme Court: মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
Income Tax Return: ' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
Cockroach Janta Party: বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
Solar Eclipse 2026 : সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Income Tax Return: এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
Suvendu Adhikari: সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
Embed widget