এক্সপ্লোর

কর্নাটকে কংগ্রেসের বিদায়ের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে: মোদী

বেঙ্গালুরু:  কর্নাটকে কংগ্রেস-সরকারের বিদায়ের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। রবিবার বেঙ্গালুরুতে একটি জনসভায় এমনটাই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেনদ্র মোদী।

এদিন মোদী বলেন, আপনাদের উচ্ছ্বাসই বলে দিচ্ছে, কংগ্রেসের বিদায়ের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। কংগ্রেস কর্নাটকের বাইরে যাওয়ার দুয়ারে দাঁড়িয়ে রয়েছে কংগ্রেস। ওরা শুধু এখানে (কর্নাটকে) ধ্বংসলীলা চালিয়েছে। কংগ্রেসি সংস্কৃতির প্রয়োজন নেই কর্নাটকের।

রাজ্যের শাসক দলকে আক্রমণ করে মোদী দাবি করেন, কর্নাটকে এখনও ৭ লক্ষ গৃহ বিদ্যুৎহীন। তিনি বলেন, বেঙ্গালুরুতে একদিন বিদ্যুৎ না থাকলে হাঙ্গামা হয়ে যাবে। কিন্তু, রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রায় ৭ লক্ষ গৃহে আজও বিদ্যুৎ পৌঁছয়নি। এর জন্য তিনি মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের ব্যর্থতাকে দায়ী করেন মোদী। প্রধানমন্ত্রী বলেন, কেন্দ্রের বরাদ্দ অর্থ ঠিকমতো খরচ করতে পারছে না রাজ্য।

কেন্দ্রীয় বাজেটের উল্লেখ করে মোদী বলেন, এবারের বাজেটে কর্নাটকের একটি সমস্যার সমাধান হয়েছে। প্রায় ১৭ হাজার কোটি টাকা বিনিয়োগে ১৬০ কিলোমিটার দৈর্ঘ্য শহরতলি রেল নেটওয়ার্কের কাজ শুরু হবে বেঙ্গালুরুতে। এর ফলে, ১৫ লক্ষ যাত্রী উপকৃত হবে। তিনি যোগ করেন, চলতি বছর দেশব্যাপী ৯ হাজার কিলোমিটার জাতীয় সড়ক নির্মাণ করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্র। ভারতমালা প্রকল্পের আওতায় ৫ লক্ষ ২৫ হাজার কোটি টাকা ব্যয়ে ৩৫ হাজার কিলোমিটার সড়ক নির্মাণ হবে।

প্রসঙ্গত, আগামী এপ্রিল-মে মাসে কর্নাটকে বিধানসভা নির্বাচন হবে। তার আগে গত ২ নভেম্বর রাজ্যজুড়ে ‘নব-কর্নাটক নির্মাণ পরিবর্তন যাত্রা’-র সূচনা করেছিলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। রাজ্যের ২২৪টি বিধানসভা কেন্দ্র ঘুরে এদিন ৯০-দিনব্যাপী সেই যাত্রার সমাপ্তি হল। এর আগে, ২০০৮ সালে রাজ্যে ক্ষমতায় এসেছিল বিজেপি। কিন্তু, ২০১৩ নির্বাচনে কংগ্রেস ক্ষমতায় আসে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget