এক্সপ্লোর

Breathe ওয়েব সিরিজ দেখে আইডিয়া, অপহরণের নাটক করে বাড়ির লোকের থেকে ২ লাখ টাকা দাবি করল ২ ভাই

নাদিম কাজ করত বাবার ফার্নিচারের দোকানে, তার মনে দুঃখ, বাবা মদ খেতে দেন না, ফুর্তি করার মত অতিরিক্ত টাকাও দেন না হাতে।

  নয়াদিল্লি: জীবনে যা ঘটে সিনেমায় তাই দেখায়। নাকি সিনেমায় যা দেখায় তা আমরা জীবনেও ঘটাতে চেষ্টা করি? আর এখন তো বড় পর্দার থেকেও জনপ্রিয় হয়ে উঠেছে বাড়িতে বসে ওয়েব সিরিজ দেখা। সেন্সরের কড়াকড়ি না থাকায় তাতে এমন অনেক কিছু দেখানো হচ্ছে যা বড় পর্দায় আমাদের চোখে পড়ে না। অনেকের অভিযোগ, এর ফলে উসকানি দেওয়া হচ্ছে অপরাধেও। পুলিশ জানাচ্ছে, বিখ্যাত ওয়েব সিরিজ 'Breathe: Into the Shadows দেখে মিথ্যে অপহরণের গল্প ফাঁদার ছক কষে বছর বাইশের দুই ভাই নাদিম আর আফতাব, দুজনেই দিল্লির জাকির নগরের বাসিন্দা। নাদিম কাজ করত বাবার ফার্নিচারের দোকানে, তার মনে দুঃখ, বাবা মদ খেতে দেন না, ফুর্তি করার মত অতিরিক্ত টাকাও দেন না হাতে। দুঃখের কথা সে বলে সমবয়সী ভাই আফতাবকে। এরপর দুজনে ঠিক করে বাড়ির লোকের কাছ থেকে ২ লাখ টাকা আদায় করবে। ঘটনার দিন প্রথমে তারা এক মহিলার মোবাইল ফোন ছিনতাই করে। তারপর Breathe ওয়েব সিরিজের আদলে আফতাব তার বাবাকে ফোন করে বলে নাদিমকে অপহরণ করা হয়েছে, গুণ্ডারা ২ লাখ টাকা চাইছে। আফতাবের বাবা ফোন করেন পুলিশকে। খবর পাওয়া গিয়েছে, দক্ষিণ পূর্ব দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার আরপি মীনা জনিয়েছেন, পুলিশ গোটা এলাকার সিসিটিভি পরীক্ষা করে ঘটনার তদন্ত শুরু করে। নাদিমের ফোন কল রেকর্ড পরীক্ষা করা হয়, দেখা যায়, সে এক বান্ধবীর সঙ্গে টানা যোগাযোগ রেখে চলেছে। মেয়েটির সঙ্গে যোগাযোগ করলে সে বলে দেয়, নাদিম ও তার তুতো ভাই আফতাবের সঙ্গে রয়েছে! আফতাবের বাবা পুলিশে অভিযোগ করেছিলেন,তাঁর ছেলেকেও পাওয়া যাচ্ছে না। কিন্তু সিসিটিভি খতিয়ে দেখে পুলিশ জানতে পারে, দুটো কেন, একটা অপহরণও ঘটেনি। এরপর পুলিশ আর একটি ফোন পায় এক মহিলার কাছ থেকে। তিনি অভিযোগ করেন, জামিয়া নগরের কাছ থেকে তাঁর মোবাইল ফোন ছিনতাই হয়েছে। সেখানকার সিসিটিভি ফুটেজ যাচাই করে পুলিশের চোখ চড়কগাছ। দেখে, ‘অপহৃত’ দুই ভাই আফতাব আর নাদিমই মহিলার মোবাইল ছিনতাই করেছে। দুই ভাইকেই গ্রেফতার করেছে পুলিশ। Breathe: Into the Shadows ওয়েব সিরিজ একটি ক্রাইম থ্রিলার, এতে অভিনয় করেছেন অভিষেক বচ্চন, পরিচালনায় আছেন মায়াঙ্ক শর্মা।

সেরা শিরোনাম

Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৪ জনের, আহত বহু, মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৪ জনের, আহত বহু, মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Behala News: আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১

ভিডিও

Suvendu Adhikari: পুরভোটে জোটে যাবে বিজেপি? জল্পনার মধ্যেই NCPI সাংসদের বাড়িতে মুখ্যমন্ত্রী
Cyclonic Storm Arnab : ধেয়ে আসছে 'অর্ণব', দিঘায় শুরু হয়ে গেল মাইকিং
BJP Protest: মল্লিকার্জুন খাড়গের মন্তব্য ঘিরে বিতর্ক, ধর্মতলায় প্রতিবাদে BJP-র কর্মী-সমর্থকরা
Cyclonic Storm Arnab: ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে 'অর্ণব', বর্তমানে অবস্থান করছে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে
Mallikarjun Kharge Remarks Row | খাড়গের মন্তব্যে তোলপাড় রাজনীতি, প্রতিবাদ মিছিল BJP-এর

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৪ জনের, আহত বহু, মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৪ জনের, আহত বহু, মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Behala News: আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
TN Former Minister Arrested : গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
Tiger Shroff Shootout: টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
CM Suvendu Adhikari On Mamata :মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
SBI Launched CyRIS : সাইবার হামলা রুখতে SBI-এর বড় উদ্যোগ, লঞ্চ হল সাইরিস, কী সুবিধা পাবেন গ্রাহক ?
সাইবার হামলা রুখতে SBI-এর বড় উদ্যোগ, লঞ্চ হল সাইরিস, কী সুবিধা পাবেন গ্রাহক ?
Embed widget