এক্সপ্লোর

ভারত বায়োটেক করোনা ভ্যাকসিন নিয়ে আসছে আগামী বছরের জুনের মধ্যে

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর সঙ্গে হাত মিলিয়ে করোনাভাইরাস ভ্যাকসিন কোভ্যাক্সিন তৈরি করছে ভারত বায়োটেক। এই ভ্যাকসিন আগামী বছরের জুনের আগেই নিয়ে আসার প্রস্তুতি চলছে।

নয়াদিল্লি: ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর সঙ্গে হাত মিলিয়ে করোনাভাইরাস ভ্যাকসিন কোভ্যাক্সিন তৈরি করছে ভারত বায়োটেক। এই ভ্যাকসিন আগামী বছরের জুনের আগেই নিয়ে আসার প্রস্তুতি চলছে। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সরকার জরুরিকালীন ভিত্তিতে আগেভাগে ছাড়পত্র না দেওয়ার সিদ্ধান্ত নিলে আগামী বছরের জুনের মধ্যে আসবে কোভ্যাক্সিন। হায়দরাবাদের এই ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থা তাদের সম্ভাব্য ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের পরীক্ষার জন্য ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (ডিসিজিআই)-র কাছে গত ২ অক্টোবর আবেদন জানিয়েছিল। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সংস্থার এক্সিকিউটিভ ডিরেক্টর সাই প্রসাদ বলেছেন, সরকার চাইলে জরুরিকালীন ব্যবহারের ছাড়পত্র দিতে পারে, দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা পর্যালোচনা করে। তারা বলতে পারে যে, আমাদের এটা প্রয়োজন কারণ, তা গুরুত্বপূর্ণ। এবং আমাদের পশুর ওপর প্রয়োগ এবং প্রথম ও দ্বিতীয় পর্যায়ের পরীক্ষার ভালো তথ্য রয়েছে। তৃতীয় পর্যায়ে কোম্পানির ১৮ বছর ও তার বেশি বয়সের ২৬ হাজার স্বেচ্ছাসেবীর ওপর ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগের পরিকল্পনা রয়েছে। আগামী মাসের মাঝামাঝি এই পর্বের ট্রায়াল শুরু হবে। দেশের ২৫ থেকে ৩০ টি জায়গায় এই পরীক্ষা করা হবে এবং এ ব্যাপারে প্রত্যেক স্থানের ক্ষেত্রে এথিক্স কমিটির অনুমোদন পাওয়ার ব্যাপারে প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রসাদ। এই স্থানগুলির মধ্যে রয়েছে দিল্লি, মুম্বই, পটনা ও লখনউয়ের মতো শহর। ভারত বায়োটেক ছাড়াও দেশে তৈরি আরও এক সম্ভাব্য ভ্যাকসিনের মানবদেহে দ্বিতীয় পর্যায়ের পরীক্ষার মধ্যে রয়েছে জাইডাস ক্যাডিলা লিমিটেড। পুনের সেরাম ইনস্টিটিউট অক্সফোর্ডের কোভিড-১৯ ভ্যাকসিন তৈরির জন্য অ্যাস্ট্রা জেনিকার সঙ্গে হাত মিলিয়েছে। ভারতে এখন ওই ভ্যাকসিনের দ্বিতীয় ও তৃতীয় পর্বের পরীক্ষার কাড চলছে এই ভ্যাকসিনের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget