এক্সপ্লোর

'করোনা জাত-ধর্ম দেখে না’, বিশ্বসঙ্কটে সৌভ্রাতৃত্বের বার্তা প্রধানমন্ত্রীর

নতুন সম্ভাবনার কথাও উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী।

নয়াদিল্লি: হাসপাতালে ভর্তি হওয়ার আগে মুসলিম রোগীদের করাতে হবে করোনা টেস্ট। তার রিপোর্ট দেখার পরই রোগীকে ভর্তি নেওয়া হবে। উত্তরপ্রদেশের এক হাসপাতালের এমন বিজ্ঞাপনে গোটা দেশ তোলপাড় হয়ে যায়। বিষের আবহে ছড়িয়ে দেওয়া হচ্ছে বিদ্বেষও? প্রশ্ন তুলে যোগী রাজ্যের এই ঘটনার সমালোচনায় সরব হন সমাজের সব স্তরের মানুষ। এরপরই গতকাল ওই হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। এই প্রেক্ষাপটেই আজ দীর্ঘ লেখায় বিশ্বজনীনতার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

লিঙ্কড ইন-এ তিনি লেখেন, “কোভিড-১৯ কোনও জাতি, ধর্ম, বর্ণ কিংবা বেড়াজাল দেখে না। এই সময়ে আমাদের সৌভ্রাতৃত্বের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে।  গোটা পৃথিবী এখন একই সঙ্কটের সম্মুখীন। আমাদের ভবিষ্যৎ হবে এক সঙ্গে থাকা ও সহনশীলতার।”

প্রসঙ্গত, তবলিঘি জামাত আয়োজিত নিজামুদ্দিনের ঘটনাকে সামনে রেখে মুসলিম ধর্মাবলম্বীদের যেন কোনও ভাবেই দাগিয়ে না দেওয়া হয়, সেজন্য শীর্ষ আদালতে আবেদন  করেছে একটি মুসলিম সংগঠন। নিজামুদ্দিনের ঘটনার সঙ্গে করোনাকে এক সুতোয় গেঁথে সংবাদ প্রকাশ না করার জন্যই আর্জি জানানো হয়েছে।

এই মুহূর্তে ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ১১৬। মৃত্যু হয়েছে ৫১৯ জনের। স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩১ জনের। পরিস্থিতি মোকবিলায় প্রতিনিয়ত বৈঠক করছে কেন্দ্রের স্বাস্থ্য, স্বরাষ্ট্র, প্রতিরক্ষা মন্ত্রক।

ওই লেখায় নতুন সম্ভাবনার কথাও উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। তিনি লিখেছেন “সঙ্কটের সময়ে নতুন নতুন সম্ভাবনার জন্ম হয়। এটাই শ্রেষ্ঠ সময়, সম্ভাবনার মূল্যায়ন করে তা কাজে লাগানোর। কীভাবে আমাদের দক্ষতা, ক্ষমতার সর্বোৎকৃষ্ট ব্যবহার করা যায়, তা ভাবুন।” নরেন্দ্র মোদির বিশ্বাস, কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়াইযে ভারতের উদ্যমী এবং উদ্ভাবনী তরুণ সমাজই পথ দেখাবে।

সেরা শিরোনাম

Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget