এক্সপ্লোর

কনস্টেবলের মুখে গরম জল ছুড়ে মারায় অভিযুক্ত ডিআইজি পদমর্যাদার অফিসার, তদন্তে সিআরপিএফ

সম্ভবত শুক্রবারের মধ্যেই এই তদন্তের রিপোর্ট জমা পড়বে।

রাজগীর: জিআইজি পদমর্যাদার অফিসারের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিল সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স। অভিযোগ, ডি কে ত্রিপাঠীর নামের ওই অফিসার তাঁর এক অধস্তন কনস্টেবলের মুখে গরম জল ছুড়ে দিয়েছেন। জখম কনস্টেবল অমল খরত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এই ঘটনায় তিনি কোনও রকম অভিযোগ দায়ের করেননি। উল্টে গোটা ঘটনাই চেপে যাওয়ার জন্য কনস্টেবলের ওপরে চাপ দেওয়া হয় বলে অভিযোগ। তবে অমলের ছবি সহ ডিআইজি-র বিরুদ্ধে এমন আচরণের অভিযোগ সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া মাত্রই তা ভাইরাল হয়ে যায়। তারপরই নড়েচড়া বসে সিআরপিএফ। তদন্ত শুরু হয় ডিকে ত্রিপাঠীর বিরুদ্ধে। ডিআইজি পদমর্যাদার অফিসার ত্রিপাঠীকে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে, তিনি তদন্ত চলার কথা বলে গোটা বিষয়টিই এড়িয়ে যান।

বিহারের রাজগীরের যে প্রশিক্ষণ শিবিরে এই ঘটনা ঘটেছে, সেখানকার দায়িত্বে থাকা সহকারি কমান্ডান্ট পিএন মিশ্র কনস্টেবলের জখম হওয়ার কথা স্বীকার করেছেন। তাঁর বক্তব্য, গরম জলে যে কেউ জখম হতে পারেন। তবে কীভাবে অমলের মুখে গরম জল পড়ল, তা নিয়ে পরিষ্কার করে তিনি কিছু বলেননি।

সূত্রের খবর, ডিআইজি পদমর্যাদার অফিসার ওই কনস্টেবলের কাছে গরম জল চেয়ে পাঠান। অমল উচ্চপদস্থ অফিসারের নির্দেশ মতো ফ্লাস্কে করে জল এনে দেন। সেই গরম জল খেয়ে মুখ পুড়ে যায় ডি কে ত্রিপাঠীর। এতেই ক্ষুব্ধ অফিসার অধস্তন কনস্টেবলের মুখে ও সোয়েটারে গরম জল ছুড়ে দেন। তাতে আহত হন অমল। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার কথা কাউকে জানাতে পারেননি অমল। সিনিয়ররা তাঁর মোবাইল কেড়ে নিয়েছেন বলেও অভিযোগ উঠেছে। এই গোটা ঘটনায় তদন্ত করছেন সিআরপিএফ এর তদন্তকারী অফিসাররা। সম্ভবত শুক্রবারের মধ্যেই এই তদন্তের রিপোর্ট জমা পড়বে।

সেরা শিরোনাম

Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
Embed widget