এক্সপ্লোর

সুকমা: জওয়ানরা যখন মধ্যাহ্নভোজন সারছিলেন, তখনই হামলা চালায় মাওবাদীরা

নয়াদিল্লি: দুপুরবেলায় কাজের বিরতিতে মধ্যাহ্নভোজন সারছিলেন সিআরপিএফ জওয়ানরা। এমন সময়ে চারদিক থেকে ধেয়ে আসে ঝাঁকে ঝাঁকে গুলি, গ্রেনেড।

হামলার পর একদিন কেটে গেলেও যেন আতঙ্কের রেশ কাটেনি। মঙ্গলবার সিআরপিএফ-এর এক আধিকারিক জানান, সুকমা জেলার বুরকাপাল ও চিতাগুফা সংযোগকারী প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার সড়ক নির্মাণের সময় নিরাপত্তা প্রদান করাই দায়িত্ব ছিল সিআরপিএফ-এর ওপর। এর জন্য মোতায়েন করা হয়েছিল প্রায় ১০০ জন বা এক কোম্পানি জওয়ান।

এঁদের মধ্যে ৩৬ জনের একটি দল কাজের ফাঁকে বসে মধ্যাহ্নভোজন সারছিলেন। এমন সময়ে প্রায় শ’তিনেক মাওবাদী জওয়ানদের চারদিক থেকে ঘিরে অতর্কিত হামলা চালায়। খাবারের সময় হওয়ায় হামলায় একেবারে অপ্রস্তুত হয়ে পড়েন জওয়ানরা। মাওবাদীদের কাছে অত্যাধুনিক অস্ত্র ছিল, যার ফলে জওয়ানদের বাঁচার সম্ভাবনা ক্ষীণ হয়ে পড়ে।

বাহিনীর ওই আধিকারিক জানান, জওয়ানদের কাছে থাকা বিপুল পরিমাণ আধুনিক অস্ত্র লুঠ করে নিয়ে যায় মাওবাদীরা। এর মধ্যে রয়েছে—১৩টি একে সিরিজের রাইফেল, ৫টি ইনসাস রাইফেল, ৩,৪২০ রাউন্ড গুলি, ৭৫টি একে ম্যাগাজিন, ৩১টি ইনসাস ম্যাগাজিন, ৬৭ ইউবিজিএল রাউন্ড, ২২টি বুলেট-প্রুফ জ্যাকেট, ২টি বাইনোক্যুলার, ৫টি ওয়্যারলেস সেট এবং একটি ডিপ সার্চ মেটাল ডিটেক্টর।

ওই আধিকারিক জানান, প্রথমে মাওবাদীরা লঞ্চার দিয়ে মুহূর্মুহূ গ্রেনেড ছুড়ে জওয়ানদের বিভ্রান্ত করে দেয়। তারপর, লুকিয়ে স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে ঝাঁঝরা করে দেয়। বাহিনীর অনুমান, ওই গ্রেনেড তারা এই সুকমাতেই গত ১১ মার্চের হামলা থেকে লুঠ করেছিল। সেই হামলায় ১২ জন জওয়ান নিহত হয়েছিলেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget