এক্সপ্লোর

CoBRA Commando Battalions: নকশাল দমনে পারদর্শী কোবরা ফোর্সে মহিলাদের নিতে পারে সিআরপি

১৯৮৬ সাল থেকে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে মহিলা কর্মীরা মুখোমুখি সংঘর্ষের কাজে যুক্ত রয়েছেন।

  নয়াদিল্লি: জঙ্গল যুদ্ধে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কোবরা কম্যান্ডো বাহিনীতে মহিলা জওয়ানদের যুক্ত করতে পারে সিআরপিএফ। সিআরপি ডিজি আনন্দ প্রকাশ মাহেশ্বরী সংবাদ সংস্থাকে জানিয়েছেন, কোবরা বাহিনীতে মহিলাদের নেওয়া নিয়ে তাঁরা গুরুত্ব দিয়ে চিন্তাভাবনা করছেন। কোবরা ফোর্স মূলত কাজ করে মাওবাদী অধ্যুষিত রাজ্যগুলিতে, কয়েক কোম্পানি আবার উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে মোতায়েন রয়েছে, বিচ্ছিন্নতাবাদী আন্দোলন দমনে কাজ করছে তারা। কোবরার পুরো নাম কম্যান্ডো ব্যাটেলিয়ন ফর রেজলিউট অ্যাকশন। ১০টি কোবরা ইউনিটে জওয়ান সংখ্যা ১২,০০০-এর বেশি। ২০০৯ সালে সিআরপিএফ বন জঙ্গলে ইনটেলিজেন্স বেসড অপারেশনের জন্য এই বাহিনী তৈরি করে। এই বাহিনীতে মহিলাদের যোগ দেওয়ার সুযোগ দেওয়া হলে তা যুগান্তকারী পদক্ষেপ হবে, কারণ কোবরা বাহিনীতে যে জওয়ানরা কাজ করেন, তাঁদের সকলকে অত্যন্ত কঠোর মানসিক ও শারীরিক সক্ষমতার পরীক্ষায় পাশ করতে হয়। সিআরপি প্রধান মাহেশ্বরী বলেছেন, তাঁদের ভিআইপি নিরাপত্তা শাখার দায়িত্ব ক্রমশ বাড়ছে। তাই তাঁদের কম্যান্ডোদের শারীরিক ও মানসিক সক্ষমতা সেরাদের সারিতে নিয়ে যাওয়ার ওপর জোর দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তায় যে সম্পূর্ণ ভিন্ন একটি এজেন্সি স্পেশাল প্রটেকশন গ্রুপ বা SPG যুক্ত রয়েছে, তাদের কম্যান্ডোদের অসামান্য দক্ষতাই এ ক্ষেত্রে তাঁদের মাপকাঠি। সিআরপি এই মুহূর্তে ৬২ জন ভিআইপির নিরাপত্তার দায়িত্বে রয়েছে। এঁদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী, তাঁর দুই ছেলে মেয়ে রাহুল গাঁধী এবং প্রিয়ঙ্কা গাঁধী ভঢরা। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের নিরাপত্তাও রয়েছে সিআরপির দায়িত্বে। ১৯৮৬ সাল থেকে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে মহিলা কর্মীরা মুখোমুখি সংঘর্ষের কাজে যুক্ত রয়েছেন। সে সময়ে তৈরি হয় এদের প্রথম মহিলা ব্যাটেলিয়ন। এখনও পর্যন্ত এদের ৬টি এমন ইউনিট রয়েছে। সিআরপিএফের কর্মী সংখ্যা ৩.২৫ লাখের মত। এটি দেশের সব থেকে বড় আধা সেনা বাহিনী, দেশের অভ্যন্তরে আইনশৃঙ্খলা বজায় রাখার কাজে সিআরপি জওয়ানরা যুক্ত রয়েছেন।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget