এক্সপ্লোর

আগামীকাল আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় বুরেভি (Burevi), সতর্কতা কেরল-তামিলনাড়ুতে

শ্রীলঙ্কার উত্তর পশ্চিম অংশে প্রথম আছড়ে পড়ার কথা ঘূর্ণিঝড় বুরেভির। যার ফলে শুরু হয়ে যাবে তুমুল বৃষ্টি। তারপর ভারতের ভূখণ্ড দিয়ে অতিক্রম করার সময় ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৯০ কিলোমিটার।

তিরুঅনন্তপুরম: চোখ রাঙাচ্ছে আরও এক ঘূর্ণিঝড়। বুরেভি (Burevi) ক্রমশ এগিয়ে আসায় কেরল (Kerala) জুড়ে জারি করা হয়েছে সর্তকতা। কিছুদিন আগেই নিভারের (Nivar) ধাক্কায় কেঁপেছিল তামিলনাড়ু (Tamil Nadu), অন্ধ্রপ্রদেশ (Andhra Pradesh)। নিভারের পর বুরেভির প্রকোপে তামিলনাড়ুর পড়ার আশঙ্কা থাকলেও বেশি চিন্তা কেরল নিয়ে। কারণ ঘূর্ণিঝড়ের বয়ে যাওয়ার কথা তিরুঅনন্তপুরমের কাছ দিয়ে। রাজ্যের সাত জেলায় তাই আগামী ৭২ ঘণ্টার জন্য জারি হয়েছে চূড়ান্ত সতর্কতা। শ্রীলঙ্কার উত্তর পশ্চিম অংশে প্রথম আছড়ে পড়ার কথা ঘূর্ণিঝড় বুরেভির। যার ফলে শুরু হয়ে যাবে তুমুল বৃষ্টি। তারপর ভারতের ভূখণ্ড দিয়ে অতিক্রম করার সময় ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৯০ কিলোমিটার। ইতিমধ্যে পরিস্থিতি নিয়ে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সবরকম সাহায্যের আশ্বাস তিনি দিয়েছেন বলেই জানান কেরলের মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে সমুদ্রঘেঁষা প্রায় ৭০০ বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নিয়ে গিয়েছে কেরল সরকার। মৎস্যজীবীদের নিষেধ করা হয়েছে সমুদ্রে পাড়ি দিতে। পাশাপাশি প্রায় ২৫০০ ত্রাণ শিবিরও গঠন করা হয়েছে। একান্ত প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরোতে নিষেধ করা হয়েছে বাসিন্দাদের। কেরলে পৌঁছে গিয়েছে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (NDRF) আটটি দল। তামিলনাড়ুর কোয়েম্বত্তুরের সুলুর এয়ারবেসে প্রস্তুত রাখা হয়েছে বিমানবাহিনীকেও। ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সঙ্গে আশঙ্কা থাকছে সমুদ্রের জলোচ্ছ্বাসেরও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget