এক্সপ্লোর

সোমবার চেন্নাইতে আছড়ে পড়বে সাইক্লোন ‘ভরদা’, জারি হাই-অ্যালার্ট

চেন্নাই ও নয়াদিল্লি: সোমবারই তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়বে সাইক্লোন ‘ভরদা’। এমনই আশঙ্কার কথা শুনিয়েছেন আবহবিদেরা। গোটা তামিলনাড়ু জুড়ে হাই-অ্যালার্ট জারি করা হয়েছে।

রবিবার সকালে চেন্নাইয়ের ৪৪০ কিলোমিটার পূর্বে অবস্থিত ছিল সাইক্লোনের কেন্দ্র। আবহবিদেরা জানান, ধীরে ধীরে তা পশ্চিমদিকে এগোচ্ছে। চেন্নাইয়ের সাইক্লোন ওয়ার্নিং সেন্টারের অধিকর্তা এস বালচন্দ্রণ জানান, সোমবার দুপুর নাগাদ চেন্নাইতে আছড়ে পড়তে পারে ‘ভরদা’।

আবহবিদেরা জানিয়েছেন, এর ফলে, চেন্নাই সহ তামিলনাড়ু ও দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে, থাকবে তীব্র গতির ঝোড়ো হাওয়ার দাপট।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তর তামিলনাড়ুর উপকূলবর্তী অঞ্চল, দক্ষিণ অন্ধ্রপ্রদেশ, পুদুচেরিতে মূলত প্রভাব বিস্তার করবে ‘ভরদা’। অনুমান, ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

শুধু তাই নয়। ভরদা যখন আছড়ে পড়বে, তখন সমুদ্র মারাত্মক আকার ধারণ করবে বলেও জানা গিয়েছে। আশঙ্কা করা হচ্ছে, ষাঁড়াষাঁড়ি বানের সময় যত উঁচু ঢেউ হয়, ‘ভরদা’-র ফলে তার থেকেও প্রায় ১ মিটার উঁচু ঢেউ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সাইক্লোনের গতিপ্রকৃতি সম্পর্কে প্রধানমন্ত্রীর দফতরকে অবগত করেছে মৌসম ভবন। দিল্লির আবহাওয়া দফতরের কর্তারা তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের প্রশাসনের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ বজায় রাখছেন। আগামী ৪৮-ঘণ্টা তিন রাজ্যের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে।

সাইক্লোন মোকাবিলার জন্য তৈরি থাকতে বলা হয়েছে রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। পাশাপাশি, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর তিনটি দলকে চেন্নাই, তিরুভাল্লুর এবং কাঞ্চিপুরমে মোতায়েন করা হয়েছে। এক-একটি দলে রয়েছে ৩৮ জন কর্মী।

গোটা তামিলনাড়ুতে হাই-অ্যালার্ট জারি করেছে রাজ্য প্রশাসন। যে কোনও উদ্ধারের জন্য তৈরি রয়েছে নৌসেনাও। এদিন বাহিনীর তরফে জানানো হয়, ত্রাণকার্য এবং উদ্ধারকার্যের জন্য প্রস্তুত রাখা হয়েছে জাহাজগুলিকে।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget