এক্সপ্লোর

২ তারিখের ভারত বনধের পর থেকে দলিতদের ওপর অত্যাচার চলছে, মিথ্যে মামলা করছে পুলিশ, ফের অভিযোগ আর এক বিজেপি সাংসদের

নয়াদিল্লি: ২ তারিখ দলিতদের ডাকা ভারত বনধের পর দেশের নানা জায়গায় তাদের ওপর অত্যাচার চলছে। এবার এই অভিযোগ করলেন শাসক দল বিজেপির সাংসদ উদিত রাজ। দলিত সম্প্রদায়ভুক্ত এই সাংসদ টুইট করেছেন, ২ তারিখের ভারত বনধের পর থেকেই দলিতরা নির্যাতনের শিকার হচ্ছেন বলে তাঁর কাছে অভিযোগ আসছে। এটা এখনই থামাতে হবে। বারমের, জালোর, গোয়ালিয়র, মীরাট, বুলন্দশহর, কারোলি সহ নানা জায়গা থেকে খবর আসছে, যে শুধু সংরক্ষণ বিরোধীরাই নন, পুলিশও দলিতদের মারধর করছে, চাপিয়ে দিচ্ছে মিথ্যে মামলা। [embed]https://twitter.com/Dr_Uditraj/status/982611383878606848[/embed] [embed]https://twitter.com/Dr_Uditraj/status/982669097514274816[/embed] [embed]https://twitter.com/Dr_Uditraj/status/982669479351111680[/embed] এখন ঘটনাচক্রে এই সব কটি জায়গাই বিজেপি শাসিত রাজ্যগুলির মধ্যে পড়ে। উত্তর পশ্চিম দিল্লি থেকে নির্বাচিত সাংসদ উদিত আরও অভিযোগ করেছেন, গোয়ালিয়রে তাঁরই চালানো একটি দলিত সংগঠনের এক কর্মীর ওপর বিনা কারণে নির্যাতন চলছে। মাত্র দিনদুয়েক আগে উত্তর প্রদেশের আর এক বিজেপি সাংসদ যশবন্ত সিংহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে অভিযোগ করেন, গত ৪ বছরে বিজেপি দলিতদের জন্য কিছুই করেনি জানতে পড়ুন প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন বিজেপির আর এক দলিত সাংসদ, অভিযোগ, ৪ বছরে দল কিছু করেনি নিম্নবর্গের জন্য তফশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের ওপর অত্যাচার নিরোধ আইনকে লঘু করার চেষ্টা হচ্ছে অভিযোগে ২ তারিখ ভারত বনধের ডাক দেয় দলিত সংগঠনগুলি। অশান্ত হয়ে ওঠা আন্দোলনে পোড়ানো হয় বহু গাড়ি, পুলিশের সঙ্গে সংঘর্ষ চলে, আটকে দেওয়া হয় ট্রেন। সংঘর্ষে অন্তত ১১ জনের মৃত্যু হয়, আহত হন অনেকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা

ভিডিও

SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের
Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget