এক্সপ্লোর

রাজস্থানের মুখ্য সচিবের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ, অভিযোগকারিণী তাঁর মেয়ে

জয়পুর: রাজস্থানের মুখ্য সচিব ওমপ্রকাশ মীনার বিরুদ্ধে গুরুতর অভিযোগ। তাঁর মেয়ে গীতাঞ্জলি অভিযোগ করেছেন, ছোটবেলা থেকে বাবার হাতে যৌন নির্যাতন সহ্য করতে হয়েছে তাঁকে। শুধু তাই নয়, পুত্রসন্তানের জন্ম দিতে না পারার জন্য ওমপ্রকাশ ও তাঁর পরিবার গীতাঞ্জলির মা গীতা সিংহের ওপর শারীরিক অত্যাচার চালাতেন। গীতাও বলেছেন, কীভাবে মীনা ও তাঁর পরিবারের লোকের হাতে তাঁকে ও তাঁর মেয়েকে অত্যাচারিত হতে হয়েছে। গীতাঞ্জলি হাইকোর্টে বিবৃতি দিয়ে মায়ের অভিযোগ সমর্থন করেছেন। এখন লন্ডনে পড়াশোনা করে গীতাঞ্জলি। বিবৃতিতে তিনি বলেছেন, তাঁর বাবা সবসময় তাঁকে দায় বলে মনে করতেন। তাঁর জন্য খরচ করা প্রতিটি টাকার জন্য শারীরিক নিগ্রহ সহ্য করতে হয়েছে তাঁকে। ১৩ বছর বয়স থেকে তিনি বাবার হাতে যৌন নিগ্রহের শিকার হন। দুবছর এভাবে চলার পর মরিয়া হয়ে মাকে সব কিছু খুলে বলেন তিনি। তারপরেই তাঁর মা মীনার মুখোমুখি হয়ে পুলিশে অভিযোগ করার হুঁশিয়ারি দেন। গীতাঞ্জলির আরও অভিযোগ, পুত্রের জন্ম দিতে না পারার জন্য তাঁর মাকে যেমন অত্যাচার সহ্য করতে হয়েছে, তেমনই নির্যাতন হয়েছে মীনাকে ডিভোর্স দিতে না চাওয়ার জন্য, কারণ তিনি দ্বিতীয় বিয়ে করতে পারছিলেন না। গীতাঞ্জলি ও তাঁর মায়ের আরও অভিযোগ, অত্যন্ত প্রভাবশালী মীনার বিরুদ্ধে তাঁদের নালিশ নিতেই চায়নি পুলিশ। সবসময় তারা চেষ্টা করেছে, কোনওমতে মীনার পক্ষে ব্যাপারটা মিটমাট করে দিতে। বাধ্য হয়ে গীতা সিংহ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সময় চেয়েছেন। ওমপ্রকাশ মীনার অবশ্য দাবি, তিনি কোনও অন্যায় করেননি। তাঁর স্ত্রী ও কন্যা তাঁর বিরুদ্ধে রাজ্য মহিলা কমিশন ও আদালে বহু নালিশ দায়ের করেছেন, দুটো মামলায় হেরেও গিয়েছেন তাঁরা। এখন যেভাবে তাঁরা জনসমক্ষে গিয়েছেন, তাতে তিনি ‘অবাক’ বলে মীনার দাবি।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget