এক্সপ্লোর

আত্মঘাতী সেনাকর্মী কংগ্রেস কর্মী! ফের বিতর্কিত মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রী ভি কে সিংহের

নয়াদিল্লি: ফের বিতর্কিত মন্তব্য ভি কে সিংহের। এক পদ, এক পেনশন ইস্যুতে আত্মহত্যার পথ বেছে নেওয়া প্রাক্তন  সেনাকর্মী রাম কিষাণ গ্রেওয়ালের মানসিক অবস্থা নিয়ে গতকাল প্রশ্ন তোলার পর আজ তাঁকে সরাসরি 'কংগ্রেস কর্মী' বলে দেগে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী।  এক পদ, এক পেনশন নিয়ে রাম কিষাণের চরম পদক্ষেপ ঘিরে প্রবল শোরগোল চলছে। রাজনৈতিক আক্রমণ, পাল্টা আক্রমণের মধ্যে সরকারের তরফে বিষয়টিকে লঘু করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ বিরোধী শিবিরের। তার মধ্যেই গতকাল বিদেশ প্রতিমন্ত্রী বলেন, উনি আত্মহত্যা করেছেন। কেউ জানে না কী কারণে। বলা হচ্ছে, এক পদ, এক পেনশন (ওআরওপি) ইস্যুতে। কিন্তু তাঁর মানসিক অবস্থা ঠিক কেমন ছিল, তা আমাদের জানা নেই। সবার আগে সেটা খতিয়ে দেখা প্রয়োজন। ওআরওপি নিয়ে রাজনীতি হওয়া উচিত নয়। কেন্দ্র আন্দোলনরত প্রাক্তন সেনাকর্মীদের দীর্ঘদিনের দাবিদাওয়া পূরণ করেছে বলে দাবি করেন তিনি। গতকালের মন্তব্যের জেরে  প্রবল বিতর্ক হয়। তার রেশ কাটতে না কাটতেই আজ ফের মুখ খোলেন তিনি। প্রাক্তন সেনাকর্মীরা এক পদ, এক পেনশন নীতি চালুর দাবিতে যে আন্দোলন চালাচ্ছেন, আত্মঘাতী রাম কিষেণ তার পুরোভাগে ছিলেন, সে কথাও উড়িয়ে দেন ভি কে। দাবি করেন, যন্তর মন্তরে ধরনায় বসা অবসরপ্রাপ্ত প্রতিরক্ষাকর্মীরাই জানাচ্ছেন, গতকালই তাঁরা প্রথম দেখেন তাঁকে। সেইসঙ্গে তিনি বলেন, গ্রেওয়াল কংগ্রেস করতেন। কংগ্রেসের টিকিটে সরপঞ্চ হয়েছিলেন। তবে যা-ই হোক, আমাদের সেনাবাহিনীর জওয়ান ছিলেন। ওঁর মৃত্যুতে আমি দুঃখিত। নানা মহল থেকে তীব্র প্রতিক্রিয়া আসা শুরু হয়েছে ভি কে-র মন্তব্যের নিন্দা করে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক

ভিডিও

Baruipur News | বারুইপুরে নিরাপরাধকে পিটিয়ে খুন, নেপথ্যে বিরোধীদের হাত দেখছেন মুখ্যমন্ত্রী
Vietnam News | ভিয়েতনামে নৌকাডুবি, ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু | ABP Ananda LIVE
Tmc News | এক কোটি টাকা জেতা লটারি টিকিট আত্মসাৎ ! চাঞ্চল্যকর অভিযোগ Tmc বিধায়কের বিরুদ্ধে
Nirmal Ghosh | 'কালীঘাট-তৃণমূল' ছেড়ে 'ঋতব্রত তৃণমূল'-এ নির্মল ঘোষ ? TMC News
Darjeeling News | অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা তুলতে গিয়ে এ কী কাণ্ড ! | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget