এক্সপ্লোর

প্রমাণ নেই, মসুলে ৩৯ নিখোঁজ ভারতীয় মৃত, বলে দেওয়া পাপ হবে, বলতে পারব না: সুষমা

নয়াদিল্লি: কর্মসূত্রে ইরাকে গিয়ে মসুল শহরে তিন বছর আগে অপহৃত ৩৯ ভারতীয় মারা গিয়েছেন বলে জোরালো প্রমাণ নেই। সংসদে জানালেন সুষমা স্বরাজ। বিদেশমন্ত্রী লোকসভায় বুধবার এ নিয়ে জোরালো ভাষায় নিজের অবস্থান স্পষ্ট করে বলেন, কোনও তথ্যপ্রমাণ হাতে না পেয়েই ওঁরা মারা গিয়েছেন বলে দেওয়াটা পাপ হবে, আমি তা করতে পারব না। সুষমা বলেন, ওঁরা বেঁচে নেই, এমন প্রমাণ না পাওয়া পর্যন্ত বর্তমান সরকার নিখোঁজ নাগরিকদের অনুসন্ধান বন্ধ করে দেবে না। ওঁদের ফাইল বন্ধ হবে না। সুষমা এ ব্যাপারে দেশবাসীকে বিভ্রান্ত করার অভিযোগও খারিজ করে দেন। যাঁরা বলছেন, নিখোঁজদের সম্পর্কে তিনি 'মিথ্যা বলছেন', বা 'সত্য গোপন করে যাচ্ছেন', তাঁরা ভুল বলে দাবি করেন। তাঁর বক্তব্য, কখনই আমি বিভ্রান্তি ছড়াইনি। বিরোধীদের কাছে জানতে চাই, বিভ্রান্তি ছড়িয়ে আমার, সরকারের লাভটা কী! আমার পক্ষে বলে দেওয়া সহজ যে, ৩৯ জন ভারতীয় মৃত। বলে দিলে তারপর ওঁদের পরিবার সহ কেউ আমায় কোনও প্রশ্ন করবেন না। কিন্তু তিনি তা করবেন না বলে জানিয়ে দেন বিদেশমন্ত্রী। নিজের বক্তব্যের সমর্থনে ভিয়েতনাম যুদ্ধের উল্লেখ করে তিনি বলেন, ভিয়েতনাম আজও ওই যুদ্ধে নিখোঁজ বা মৃত বলে মনে করা সৈনিকদের খোঁজ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিখোঁজ সেনা জওয়ানদের খুঁজছে আমেরিকাও। দুদিন আগেই ইরাকি বিদেশমন্ত্রী ইব্রাহিম আল-জাফরি জানান, ওই ভারতীয়রা বেঁচে আছেন না মারা গিয়েছেন, সে ব্যাপারে কোনও পর্যাপ্ত তথ্যপ্রমাণ মেলেনি। তাঁরা যে বাদুশা জেলে ছিলেন বলে শেষ জানা গিয়েছিল, সেটিও সন্ত্রাসবাদী আইসিস গোষ্ঠীর গুঁড়িয়ে দেওয়ার খবর সমর্থন করেন তিনি। সেই সুরেই সুষমা বলেন, ওঁদের বেঁচে থাকার কোনও প্রমাণ আমাদের কাছে নেই। তবে কোনও মৃতদেহ, রক্তের নমুনা বা আইসিস-এর প্রকাশ করা কোনও তালিকাও মেলেনি যা থেকে ওঁরা মৃত বলে নিশ্চিত হওয়া যেতে পারে। সুষমা বলেন, ৬টি সূত্র দাবি করেছে, ওই ভারতীয়রা জীবিত। আমার কাছে ওঁদের মারা যাওয়ার প্রমাণ নেই। ফলে আমি মৃত বলব না, যদি বলে দেওয়ার পর দেখা যায়, একজন বেঁচে আছেন, তখন কী হবে! সরকার নিখোঁজদের সন্ধানে যা করার সব করছে, আরও করবে। সুষমা বিদেশ প্রতিমন্ত্রী ভি কে সিংহের উল্লেখ করে বলেন, ৯ জুলাই মসুল মুক্ত হয়েছে, ঘোষণা হতেই আমি ওনাকে তলব করি। ১০ জুলাই তিনি মসুলের বিমান ধরেন। সেখানে ৪ দিন ছিলেন তিনি। ২০১৪ সালে হরজিত মাসিহ নামে যে লোকটি আইসিস-এর কব্জা থেকে পালিয়েছিল, সে পণবন্দি ৩৯ জন ভারতীয়ই মারা গিয়েছে বলে দাবি করলেও প্রমাণ ছাড়া তা বিশ্বাস করার কোনও কারণ নেই বলে মন্তব্য করেন সুষমা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget