এক্সপ্লোর

ভোটে দলের বিপর্যয়ের দায় স্বীকার দিল্লি কংগ্রেস সভাপতির, আত্মসমীক্ষার প্রয়োজন, বললেন শর্মিষ্ঠা মুখোপাধ্যায়

দিল্লির বিধানসভা নির্বাচনে ভোট গণনার প্রবণতা অনুযায়ী ফের ক্ষমতায় ফিরতে চলেছে আম আদমি পার্টি (আপ)। গণনার শুরু থেকেই বিরোধীদলগুলিকে পিছনে ফেলে দেয় আপ। কংগ্রেসের বেহাল দশার কোনও পরিবর্তন এবার ভোটেও নেই। এবারও সম্ভবত খাতা খুলতে পারছে না কংগ্রেস।

নয়াদিল্লি: দিল্লির বিধানসভা নির্বাচনে ভোট গণনার প্রবণতা অনুযায়ী ফের ক্ষমতায় ফিরতে চলেছে আম আদমি পার্টি (আপ)।  গণনার শুরু থেকেই বিরোধীদলগুলিকে পিছনে ফেলে দেয় আপ। কংগ্রেসের বেহাল দশার কোনও পরিবর্তন এবার ভোটেও নেই। এবারও সম্ভবত খাতা খুলতে পারছে না কংগ্রেস। দিল্লি বিধানসভা নির্বাচনে এই বিপর্যয়ের দায় স্বীকার করে নিয়েছেন দিল্লি কংগ্রেস সভাপতি সুভাষ চোপড়া। তিনি বিজেপি ও আম আদমি পার্টিকে  মেরুকরণের রাজনীতির  জন্য দায়ী করেছেন। চোপড়া বলেছেন, আমি দলের এই খারাপ ফলে দায় স্বীকার করছি। এই ফলের কারণগুলি আমরা বিশ্লেষণ করে দেখব। বিজেপি ও আপ-উভয় দলের মেরুকরণের রাজনীতির কারণেই আমাদের দলের প্রাপ্ত ভোটের হার কমেছে। চোপড়া আরও বলেছেন, তিনমাস হল দলের দায়িত্ব নিয়েছি। সর্বতোভাবে চেষ্টা করেছি। যদি কাউকে দায়ী করতে হয়, তাহলে সেই ব্যক্তি আমিই। দিল্লি কংগ্রেস সভাপতি আরও বলেছেন, তাঁদের দল সর্বদাই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছে। কংগ্রেসের শেষপর্যন্ত বিজেপির বিরুদ্ধে লড়াই করবে। কংগ্রেস নেত্রী শর্মিষ্ঠা মুখোপাধ্যায় বলেছেন, দিল্লিতে ফের খাতা খুলতে পারেনি দল। আত্মসমীক্ষার প্রয়োজন রয়েছে। এখন আরও বেশি দলের হয়ে কাজ করতে হবে। শর্মিষ্ঠা আরও বলেছেন, শীর্ষ স্তরে সিদ্ধান্ত গ্রহণে অযথা বিলম্ব, সঠিক কৌশলের অভাব এবং রাজ্যস্তরে দলে ঐক্যের অভাব, কর্মীদের মনোবল বাড়ানোর ক্ষেত্রে ব্যর্থতা, তৃণমূল স্তরে যোগাযোগ হারানোর মতো বিষয় এই বিপর্যয়ের কারণ বলেও তিনি মন্তব্য করেছেন। দলের সিস্টেমের সঙ্গে জড়িত থাকায় কংগ্রেসের খারাপ ফলের দায় নিজেও নিয়েছেন শর্মিষ্ঠা। এই খারাপ ফলের দলের অন্তর্কলহকে দায়ী করেছেন কংগ্রেস সাংসদ প্রতাপ সিংহ বাজওয়া। তিনি এদিন দিল্লির ভোটে পর্যুদস্ত হওয়ার দায় দিল্লি কংগ্রেসকেই দায়ী করেছেন। বাজওয়া বলেছেন, বাস্তব পরিস্থিতি সম্পর্কে ভালোমতোই খবর ছিল হাইকম্যান্ডের কাছে। কিন্তু এরপরও দল আপ-কে কার্যত ওয়াকওভার দিয়েছে। কংগ্রেসের এই রাজ্যসভা সাংসদ বলেছেন, দিল্লিতে বিজেপির বিভাজনমূলক রাজনীতির মোকাবিলা করা উচিত ছিল কংগ্রেসের। বাজওয়া আরও বলেছেন, দিল্লিতে দলের এই পারফরম্যান্স থেকে পঞ্জাব কংগ্রেসের শিক্ষা নেওয়া উচিত। এবার দিল্লির নির্বাচনে লড়াইটা মূলত আপ ও বিজেপির মধ্যেই সীমাবদ্ধ। কংগ্রেস কোনও প্রভাব ফেলতে পারেনি।  ভোট গণনার প্রবনতা অনুযায়ী, আপ ৫৭ ও বিজেপি ১৩ আসনে এগিয়ে।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget