এক্সপ্লোর

ডাক্তারদের মৃত ঘোষণা করা সদ্যোজাত জীবিত! বেসরকারি হাসপাতালের লাইসেন্স বাতিল করল দিল্লি সরকার

নয়াদিল্লি: শালিমার বাগের ম্যাক্স হাসপাতালের লাইসেন্স বাতিল করল দিল্লি সরকার। কয়েকদিন আগে ওই হাসপাতালের ডাক্তাররা দুটি সদ্যোজাত শিশুকে মৃত ঘোষণা করেন। কিন্তু শেষকৃত্যের সময় দেখা যায়, একটি জীবিত। এ নিয়ে বিস্তর হইচই হয়। এ ঘটনা ছাড়াও হাসপাতালের বিরুদ্ধে চিকিত্সায় অবহেলা, গাফিলতির আরও অভিযোগ ছিল। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনকে তিন সদস্যের তদন্ত কমিটি যে রিপোর্ট দেয়, তারপরই লাইসেন্স বাতিলের পথে হাঁটল অরবিন্দ কেজরীবাল সরকার। বাচ্চাদুটিকে ঠিকঠাক না দেখেই মৃত ঘোষণা করা মেনে নেওয়া যায় না বলে জানান জৈন। এরপরই পরবর্তী নির্দেশ জারি না হওয়া পর্যন্ত ওই হাসপাতালের লাইসেন্স বাতিল হয়েছে বলে জানায় দিল্লি সরকারের স্বাস্থ্য বিভাগের ডিরেক্টর জেনারেল অব হেলথ সার্ভিসেস। হাসপাতাল কর্তৃপক্ষকে নতুন কোনও ইনডোর রোগী ভর্তি না করার, যাবতীয় আউটডোর চিকিত্সা পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে তারা। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল ট্যুইট করেছেন, বেসরকারি হাসপাতালের দৈনন্দিন কার্যকলাপে মাথা গলাতে চাই না আমরা। তবে হাসপাতাল খোলাখুলি রোগীর পরিবারকে লুঠ করবে বা চিকিত্সায় গাফিলতির মতো অন্যায় করবে, এটা মেনে নেওয়া হবে না। এমন ক্ষেত্রে কড়া পদক্ষেপ করতে দ্বিধা করা হবে না। দিল্লির স্বাস্থ্যমন্ত্রীও সাংবাদিক বৈঠকে বলেন, অন্যায় করাটা অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে ম্যাক্স হাসপাতালের। আগেও ওদের তিনটি নোটিস পাঠানো হয়েছিল। সেগুলিতেও ওরা দোষী প্রমাণিত হয়েছে। দুটি সদ্যোজাত শিশুকে মৃত ঘোষণা করা ডাক্তারদের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দিল্লি মেডিকেল কাউন্সিল, মেডিকেল কাউন্সিল অব ইন্ডিয়াই ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকারী। জৈন জানিয়েছিলেন, গত ২২ নভেম্বর ম্যাক্স হাসপাতালকে নোটিস পাঠানো হয় অর্থনৈতিক ভাবে দুর্বল রোগীদের চিকিত্সা ও ডেঙ্গুর রোগীদের শয্যা সংক্রান্ত নিয়মবিধি ভাঙার অভিযোগে। এদিকে ম্যাক্স হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, লাইসেন্স বাতিল অত্যন্ত কঠোর, অন্যায় সিদ্ধান্ত। আমাদের বক্তব্য জানানোর যথেষ্ট সুযোগ দেওয়া হয়নি। ব্যক্তির নিজের ভুল হয়ে থাকলেও সেজন্য হাসপাতালকে দোষী সাব্যস্ত করা অন্যায়। এতে বহু মানুষ চিকিত্সা পরিষেবা পাবে না। রাজধানীতে হাসপাতাল পরিষেবার সুযোগ সীমিত হয়ে পড়বে। হাসপাতাল কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়েছে, আমরা রোগী সুরক্ষায় দায়বদ্ধতা, আমাদের ক্ষমতার মধ্যে যথাসাধ্য পরিষেবা বহাল রাখতে বদ্ধপরিকর। আমরা সবরকম রাস্তা খতিয়ে দেখছি। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনও লাইসেন্স বাতিলকে 'একটু বেশিই কঠোর পদক্ষেপ' বলে উল্লেখ করেছে। সংগঠনের প্রধান কে কে আগরওয়াল, যিনি নিজেও কার্ডিওলজিস্ট, বলেন, আমি ব্যক্তিগত ভাবে এটা ভুল বলে মনে করি। সরকার ভুল সিদ্ধান্ত নিল। একজন ডাক্তারের স্তরে যে ভুল হয়েছে, সেজন্য একটা হাসপাতালের লাইসেন্স বাতিল করা যায় না। সরকারের সিদ্ধান্ত সমাজের স্বার্থের পক্ষে নয়। তদন্তের পর যারা দোষী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালের ভুলকে সমর্থন করছি না। তবে লাইসেন্স বাতিল করাটা একটু বেশিই কঠোর পদক্ষেপ। এইমস, সফদরজং হাসপাতালের মতো প্রথম সারির সরকারি প্রতিষ্ঠানেও তো ভুল হয়। সরকার এভাবে লাইসেন্স বাতিল শুরু করলে চিকিত্সা পরিষেবাই তো বন্ধ হয়ে যাবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget