এক্সপ্লোর

কানহাইয়াদের বিরুদ্ধে জেএনইউ কর্তৃপক্ষের শাস্তিতে সাময়িক স্থগিতাদেশ আদালতের

নয়াদিল্লি: আপাতত স্বস্তি পেলেন কানহাইয়া কুমার, তাঁর সঙ্গীরা। তাঁরা বহিষ্কার সহ তাঁদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের দায়ে ঘোষিত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিভিন্ন সাজার বিরুদ্ধে আবেদন করেছেন। আজ দিল্লি হাইকোর্ট জানিয়ে দিল, কর্তৃপক্ষ যতদিন পর্যন্ত সেই আবেদন খতিয়ে দেখে সিদ্ধান্ত জানাচ্ছে, ততদিন কানহাইয়াদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপগুলি কার্যকর হবে না, স্থগিত থাকবে। পাশাপাশি আদালত এও বলেছে, জেএনইউয়ের সর্বোচ্চ কর্তৃপক্ষ পড়ুয়াদের আবেদন খারিজ করে দিলেও তাদের নির্দেশ দু সপ্তাহ কার্যকর হবে না। কর্তৃপক্ষের নির্দেশের বিরুদ্ধে যাতে পড়ুয়ারা চাইলে উচ্চ আদালতে যেতে পারেন, তাঁদের সেই সুযোগ দিতেই এহেন সিদ্ধান্ত আদালতের।   কানহাইয়াদের বিরুদ্ধে জেএনইউ কর্তৃপক্ষের শাস্তিতে সাময়িক স্থগিতাদেশ আদালতের দিল্লি হাইকোর্টের বিচারপতি মনমোহন এদিন অনশনরত পড়ুয়াদের কাছ থেকে এই মর্মে হলফনামা আদায় করেছেন যে, তাঁরা চলতি অনশন তুলে নিচ্ছেন, এরপর কোনও আন্দোলনের কর্মসূচিতেও জড়াবেন না তাঁরা। বিচারপতি স্পষ্ট করে দিয়েছেন, ক্যাম্পাসে কোনও প্রতিবাদ-বিক্ষোভ, ধরনায় বসতে পারবেন না পড়ুয়ারা। তাতে সম্মত হয়েছেন তাঁরা।   Kanhaiya-Kumar-640x400 বিচারপতি পডু়য়াদের জানিয়ে দেন, তাঁরা আন্দোলন, অনশন তুলে নেবেন, আর কোনও ধরনা, বিক্ষোভ, আন্দোলনে নামবেন না বলে দেওয়া হলফনামা পালনের শর্তেই তাঁদের বিরুদ্ধে শাস্তির নির্দেশ রদ থাকবে। আদালতকে পড়ুয়াদের আইনজীবীরা বলেন, ভবিষ্যতে কিছু ঘটলে কোনও না কোনও প্রতিবাদ, আন্দোলনের রাস্তা খোলা রাখতে হবে। তখন বিচারপতি বলেন, এখন পরিস্থিতি খুবই তপ্ত হয়ে রয়েছে। উত্তাপ কমানোর চেষ্টা করুন। পাশাপাশি অবশ্য শান্তিপূর্ণভাবে কর্তৃপক্ষের কাছে বক্তব্য জানানোর সুযোগ থাকবে বলে পড়ুয়াদের জানিয়েছে আদালত। কর্তৃপক্ষকেও পরিস্থিতি মাথায় রেখে যথাযথ আচরণ করার পরামর্শ দিয়েছেন বিচারপতি।       প্রসঙ্গত, জেএনইউ কর্তৃপক্ষ উচ্চ পর্যায়ের তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতেই কানহাইয়া ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে ৯ ফেব্রুয়ারি ক্যাম্পাসে হওয়া বিতর্কিত অনুষ্ঠানে ভারত-বিরোধী স্লোগান ওঠার ঘটনার ব্যাপারে সাজা ঘোষণা করেছে। কাউকে বহিষ্কার করা হয়েছে, কারও বিরুদ্ধে জরিমানা ধার্য হয়েছে। শাস্তিকে চ্যালেঞ্জ করে রিট পিটিশন দিয়েছেন ৮ পড়ুয়া।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

New Market Hotel Fire News: নিউ মার্কেটে ঘটনাস্থলে Tapas Roy, Agnimitra Paul | Kolkata Fire
Job Seekers Protest: ফের পথে চাকরিপ্রার্থীরা, শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত ২০২২-এ TET উত্তীর্ণদের মিছিল
Militant Arrest News: রিষড়া থেকে পাকিস্তানি জঙ্গি সন্দেহে ধৃত রানা রউফের আরও ১ সহযোগী গ্রেফতার
BJP News: 'বর্তমান সরকারকে প্রমাণ করতে হবে, যে তারা কী চান', বললেন জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায়
Kolkata New Market Hotel Fire: হোটেলগুলিকে লাইসেন্স কে দিল? প্রশ্ন তুললেন Agnimitra Paul |ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget