Job Seekers Protest: ফের পথে চাকরিপ্রার্থীরা, শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত ২০২২-এ TET উত্তীর্ণদের মিছিল
Job Seekers Protest: ফের পথে চাকরিপ্রার্থীরা। শিয়ালদা থেকে ২০২২-এ টেট উত্তীর্ণদের মিছিল। মিছিল যাবে ধর্মতলা পর্যন্ত। শূন্যপদের স্বচ্ছ তালিকা প্রকাশ করে অবিলম্বে নিয়োগের দাবিতে মিছিল। শিয়ালদা থেকে ধর্মতলা অবধি অগ্রসর হয়েছে মিছিল। রয়েছেন ২০২২-এ টেট উত্তীর্ণরা। ২০২২ সালে প্রাথমিক টেট পাসের OMR এবং টেট সার্টিফিকেট নিয়ে তাঁরা আজ মিছিলে সামিল হয়েছেন। তাদের মধ্যে একজন বলেন, "আমাদের দাবিটা অনেক পুরনো। আমরা ২০২২ প্রাথমিক টেট পাস করেছিলাম, স্বচ্ছভাবেই পাস করেছিলাম।" হাতে থাকা সার্টিফিকেট দেখিয়ে তিনি বলেন, "আমাদের একটাই দাবি। ১৩ হাজার ৪২১ শূন্যপদে গত সরকার যে বিজ্ঞাপন চালু করেছিল, প্রাথমিক ইন্টারভিউ প্রক্রিয়া তা ভোটের কারণে স্থগিত হয়ে যায়। আজ নতুন সরকার এসেছে, অনেক অভিনন্দন জানাচ্ছি। কিন্তু দুঃখের সঙ্গে জানাচ্ছি, প্রাথমিক টেট পাসদের নিয়ে এখনও পর্যন্ত কোনও সদর্থক বার্তা আমরা পেলাম না।"





















