এক্সপ্লোর

বেআইনিভাবে নোট বদল, দুই ব্যাঙ্ক ম্যানেজারকে গ্রেফতার করল ইডি

নয়াদিল্লি: বেআইনিভাবে পুরানো নোট বদলানোর চক্রের বিরুদ্ধে তদন্তে নেমে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র জালে একটি বেসরকারি ব্যাঙ্কের দুই ম্যানেজার। একইসঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে ৩ কেজি সোনার বার। গত ৩০ নভেম্বর আর্থিক তছরুপ মোকাবিলা আইন (পিএমএলএ)-র আওতায় একটি মামলা রুজু করে ইডি। এই মামলার তদন্তে নেমে অ্যাক্সিস ব্যাঙ্কের দুই ম্যানেজারকে গ্রেফতার করেছে ইডি।তদন্তে নেমে ইডি-র গোয়েন্দারা জানতে পেরেছেন, প্রচুর টাকা আরটিজিএস-এর মাধ্যমে কয়েকটি ভুঁইফোড় কোম্পানির কাছে পাঠানো হয়েছে।আর ওই কোম্পানিগুলির ডিরেক্টর হিসেবে যাঁদের দেখানো হয়েছে তাঁরা পেশায় মজুর মাত্র। যে দুজনকে গ্রেফতার করা হয়েছে তাঁরা হলেন শোবিত সিনহা এবং বিনীত গুপ্তা। তাঁরা অ্যাক্সিস ব্যাঙ্কের কাশ্মীরী গেট শাখার ম্যানেজার। পিএমএলএ-র আওতায় গতকাল তাঁদের গ্রেফতার করা হয়েছে। নোট বাতিলের পর বেআইনি লেনদেনের অভিযোগে এই প্রথম ব্যাঙ্কের কোনও পদস্থ আধিকারিককে গ্রেফতার করা হল। অ্যাক্সিস ব্যাঙ্ক জানিয়েছে, তারা তাদের ওই দুই আধিকারিককে সাসপেন্ড করেছে। অ্যাক্সিস ব্যাঙ্কের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে,  কর্পোরেট গভর্ন্যান্সের সর্বোচ্চ মান অনুসরণ করার ব্যাপারে তারা প্রতিশ্রুতিবদ্ধ। এক্ষেত্রে কোনও কর্মীর আদর্শ আচরণ বিধি ভঙ্গ একেবারেই বরদাস্ত করা হবে না। লখনউতে সিনহার বাড়ি থেকে ঘুষ হিসেবে দেওয়া একটি সোনার বার বাজেয়াপ্ত করা হয়েছে বলে ইডি জানিয়েছে। এছাড়াও এই চক্রে যুক্ত এক গহনা ব্যবসায়ীর কাছ থেকে ২ কেজি ওজনের সোনার বার বাজেয়াপ্ত করা হয়েছে। গতমাসে পুরানো নোটে ৩.৭ কোটি টাকা সহ অ্যাক্সিস ব্যাঙ্কের শাখার সামনে থেকে তিন ব্যক্তিকে ধরার পর চক্রের বিষয়টি জানা যায়। ইডি ওই তিনজনের বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলা দায়ের করে।

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget