এক্সপ্লোর

২৪ ঘণ্টার মধ্যে ইসলামাবাদে ফেরত পাঠানো হোক পাক হাই কমিশনারকে, দাবি শিবসেনার

মু্ম্বই: ২৪ ঘণ্টার মধ্যে ভারতে নিযুক্ত পাকিস্তানি হাই কমিশনার আবদুল বসিতকে ইসলামাবাদে ফেরত পাঠানোর দাবি শিবসেনার। রবিবার সকালে বসিতের কাশ্মীর নিয়ে ‘প্ররোচনামূলক’ মন্তব্যে তীব্র অসন্তোষ জানিয়ে নয়াদিল্লির পাক হাই কমিশন ও মুম্বইয়ের দূতাবাসে তালা মেরে দেওয়ার কথাও বলেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। বসিত রাজধানীর পাক হাই কমিশনে সে দেশের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বলেন, আমরা এ বছরের স্বাধীনতার দিনটিকে  কাশ্মীরের মুক্তির প্রতি উত্সর্গ করছি। কাশ্মীরের মানুষের আত্মত্যাগ সফল হবে, এ ব্যাপারে আশাবাদী আমরা। তিনি এও বলেন, স্বাধীনতা না পাওয়া পর্যন্ত কাশ্মীরের লড়াই চলবে। পাকিস্তান তার প্রতি সর্বদা নৈতিক সমর্থন জানিয়ে এসেছে, তা চালিয়েও যাবে। রাউত পাল্টা বলেন, দিল্লিতে বসে যিনি এভাবে এ দেশের বিরুদ্ধে বিষ ঢালছেন, তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে ইসলামাবাদ ফেরত্ পাঠানো উচিত। আমাদের স্বাধীনতা দিবসের একদিন আগে তিনি এসব কথা বলছেন। আমি নিশ্চিত, ভারত সরকার তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। রাউত আরও বলেন, পাকিস্তান তো কোনও দেশ নয়, সন্ত্রাসবাদীদের আখড়া। তবে কেন ওরা স্বাধীনতা দিবস  পালন করে জানি না! বিজেপি অবশ্য বলেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাক অধিকৃত কাশ্মীর ও বালোচিস্তানের বাসিন্দাদের ওপর পাক সেনার অত্যাচারের প্রসঙ্গ তোলার হতাশ পাকিস্তান। তারই প্রতিফলন ঘটেছে বসিতের মন্তব্যে। বিজেপি মুখপাত্র শ্রীকান্ত শর্মা বলেন, ভারত আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের চেহারা ফাঁস করে দিয়েছে। মোদী জানিয়ে দিয়েছেন, আলোচনা হলে হবে শুধুমাত্র অধিকৃত কাশ্মীরের মানুষের ওপর অত্যাচার নিয়ে। ওরা কী করে পার পাবে? তিনি কাশ্মীরীদের মদত দেওয়া নিয়ে বসিতের মন্তব্যে তেমন গুরুত্ব না দিয়ে বলেন, পাক প্রধানমন্ত্রী যা বলেছেন, উনি তারই পুনরাবৃত্তি করেছেন মাত্র। বসিতের  মন্তব্যে অসন্তুষ্ট কংগ্রেসও। দলের মুখপাত্র অভিষেক মনু সিংভি-র দাবি, বসিত ক্ষমা চান। তিনি বলেন, সাধারণত এমন মন্তব্যে গুরুত্ব না দেওয়াই বাঞ্ছনীয় বলে মনে করি। তবে যেহেতু মন্তব্যটি করেছেন একটি দেশের হাই কমিশনার, তার পিছনে সরকারি সমর্থন আছে বলেই ধরতে হবে। তবে ইসলামাবাদের কাশ্মীর দখলের বাসনা কোনওদিনই পূরণ হওয়ার নয়। একইসঙ্গে তিনি কটাক্ষ করতে ছাড়েননি নরেন্দ্র মোদীর ‘৫৬ ইঞ্চি’ বুকের পাটাওয়ালা সরকারকেও। সিংভি বলেন, মোদী সরকার ইসলামাবাদকে একঘরে করতে পুরোপুরি ব্যর্থ। কেন, সেটা খতিয়ে দেখা উচিত তাদের।      

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget