এক্সপ্লোর

ডেরা সচ্চা সৌদার সম্পত্তির পরিমাণ ১,৬০০ কোটি টাকার বেশি, জানাল হরিয়ানা সরকার

চণ্ডীগড়: শুধুমাত্র স্বঘোষিত গডম্যানই নন, গুরমীত রাম রহিম কয়েক হাজার কোটি টাকার মালিক ছিল। এমনটাই জানিয়েছে হরিয়ানা সরকার।

বুধবার, পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে একটি রিপোর্ট দাখিল করতে চলেছে মনোহর লাল খট্টার সরকার। সেখানে রাম রহিম পরিচালিত ডেরা সচ্চা সৌদার মোট মূল্য নির্ধারণ করা হয়েছে ১,৪৫৩ কোটি টাকা!

এটা শুধুমাত্র সিরসার হিসেব। হরিয়ানা সরকারের দাবি, গোটা রাজ্যে গুরমীত রাম রহিমের সংস্থার সম্পত্তির মূল্য প্রায় ১৬০০ কোটি টাকা। হরিয়ানার বাইরে ডেরার যে সম্পত্তি রয়েছে, প্রকাশিত হিসেবের মধ্যে সেগুলিকে রাখা হয়নি বলেও জানিয়েছে মনোহর লাল খট্টার প্রশাসন।

হরিয়ানা প্রশাসনের আরও দাবি, তাদের করা মূল্যায়নের তুলনায় ডেরার সম্পত্তির আসল মূল্য অন্তত দেড়গুণ হতে পারে। কারণ, সরকারের মূল্য নির্ধারিত হয়েছে রাজ্যের কালেক্টরের রেটে তৈরি। কিন্তু, আসল বাজারদর অনেকটাই বেশি।

ধর্ষেণের মামলায় ডেরা প্রধান গুরমীত রাম রহিমের দোষী সাব্যস্ত হওয়ার পর সিরসা ও পাঁচকুলার হিংসায় প্রচুর সরকারি সম্পত্তি নষ্ট হয়। এই মর্মে সম্প্রতি, পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট নির্দেশ দেয়, ওই ক্ষতিপূরণের অর্থ আদায় করতে হবে ডেরা সচ্চা সৌদার থেকে।

এরপরই, ডেরার সম্পত্তি সংক্রান্ত একটি রিপোর্ট এদিন উচ্চ আদালতে পেশ করে হরিয়ানা সরকার।

এক নজরে হরিয়ানার বিভিন্ন জেলায় ছড়িয়ে থাকা ডেরার সম্পত্তির পরিমাণ—

সিরসা- ১,৪৫৩ কোটি টাকা

অম্বালা- ৩২.২ কোটি টাকা

ফতেবাদ- ২০.৭ কোটি টাকা

জিন্দ- ১৯.৩৩ কোটি টাকা

সোনেপত- ১৭.৬৫ কোটি টাকা

কৈথাল- ১১.১৬ কোটি টাকা

কুরুক্ষত্র- ৭.৪২ কোটি টাকা

হিসার- ৭ কোটি টাকা

করনাল- ৬ কোটি টাকা

ভিওয়ানি- ৩.৮৭ কোটি টাকা

যমূনা নগর- ৩.১৪ কোটি টাকা

পানিপথ- ২.৮২ কোটি টাকা

ফরিদাবাদ-১.৫৬ কোটি টাকা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget